HomeTagsBengal tmc

bengal tmc

BJP কর্মীদের মারধরের হুঁশিয়ারি, ফের বিতর্কে জড়ালেন মন্ত্রী উদয়ন

ফের একবার বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিজেপি কর্মীদের ঘর থেকে বার করে মারধর করার মতো 'হুমকি' শোনা গেল তাঁর গলায়। তৃণমূলের তরফে উদয়নের এই মন্তব্যকে সমর্থন না জানানো হলেও উত্তরবঙ্গের উত্তপ্ত পরিস্থিতির যে বিজেপিই দায়ী তা স্পষ্ট করে বলা হয়েছে।

সরকারি জমিতে পার্টি অফিস তৈরির অভিযোগ, আরাবুলের সাফাই বাম আমলে এসব আকছার হত!

সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক তথা তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি বলেছেন, "সিন্ডিকেট রাজ চালাচ্ছেন আরাবুল। এর সঙ্গে যুক্ত আছে বামনঘাটার প্রধান ও উপপ্রধান। এই অনৈতিক কাজ বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা।"

কেন বিজেপি নেতারা স্ক্যানারের বাইরে? ফের একবার শুভেন্দুর সম্পত্তি নিয়ে সরব তৃণমূল

ফের একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল তৃণমূল। সোমবার রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও পার্থ ভৌমিক একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই উঠে আসে এই প্রসঙ্গ। তাঁদের দাবি, বিজেপি নেতারা কি ধোয়া তুলসী পাতা নাকি যে ওদের বিরুদ্ধে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তদন্ত হবে না!

Sukanta Majumdar: ফিরহাদ-মদনের বাড়িতে CBI হানায় খুশি অভিষেক? জল্পনা উস্কে দিলেন সুকান্ত

রবিবার সক্কালবেলা থেকে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। শাসক দলের দুই হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম ও মদন মিত্রের পাশাপাশি রাজ্যের ১২ জায়গায় হানা দিয়েছে এজেন্সি। এজেন্সির এই তল্লাশি প্রসঙ্গে কিন্তু ফের একবার 'নব্য বনাম পুরাতন তৃণমূল' বিতর্ক উস্কে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক কি বলেছেন তিনি?

অভিষেকের ধর্না থেকে নজর ঘোরাতেই নেতাদের বাড়িতে CBI হানা, অঙ্ক পরিষ্কার করল তৃণমূল

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। রবিবার সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না থেকে নজর ঘোরাতেই নেতাদের বাড়িতে তল্লাশি চালচ্ছে সিবিআই। এই ঘটনাকে সম্পূর্ণভাবে বিজেপির প্রতিহংসামূলক রাজনীতি হিসাবেই দেখছে তৃণমূল।

BJP: অভিষেককে জবাব শুভেন্দুর? লক্ষ লোক নিয়ে কলকাতায় সমাবেশের ঘোষণা, কবে?

সাম্প্রতিক সময়ে তৃণমূলের এক একটা কর্মসূচির পাল্টা প্ল্যান বিজেপির থাকেই। এই মুহূর্তে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবনের সামনের অবস্থান ধর্নায় আছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানিয়ে দিলেন, তিনি ১ লক্ষ লোক নিয়ে কলকাতায় সমাবেশ করতে চলেছেন। গেরুয়া নেতার কথায়, এই লোকেরা যোগ্য হলেও কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত। আর এই সমাবেশে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ফের রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল, দার্জিলিংয়ে বোসের কনভয় ঘিরে বিক্ষোভ

শিলিগুড়ির পুনরাবৃত্তি দার্জিলিংয়ে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। শনিবার দার্জিলিং রাজভবনের উদেশ্যে যাচ্ছিল রাজ্যপালের কনভয়। ঠিক তখনই স্টেট গেস্ট হাউসের সামনে বিক্ষোভ জানায় রাজ্যের শাসক দল। যদিও এই ঘটনাকে সর্বসাধারণের প্রতিবাদ বলে ব্যাখ্যা দিয়েছে তৃণমূল। 

Trending Now