কেন বিজেপি নেতারা স্ক্যানারের বাইরে? ফের একবার শুভেন্দুর সম্পত্তি নিয়ে সরব তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল তৃণমূল। সোমবার দুই মন্ত্রী শশী পাঁজা ও পার্থ ভৌমিক একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই উঠে আসে এই প্রসঙ্গ। তাঁদের দাবি, বিজেপি নেতারা কি ধোয়া তুলসী পাতা নাকি যে ওদের বিরুদ্ধে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তদন্ত হবে না!

আরও পড়ুন: রাজ্যপালকে নিশানা! অখিল গিরির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে সরব শুভেন্দু

দিন দুয়েক আগেই এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সম্পত্তি প্রসঙ্গে লেখেন, “পরিসংখ্যান সত্য নাকি ভুল? ১০ লাখ কীভাবে ১০ কোটি টাকা হল? কীভাবে ১০ কোটি কমে ৩ কোটিতে এল? এটা কি জাদু?”

কেন বিজেপি নেতারা স্ক্যানারের বাইরে? ফের একবার শুভেন্দুর সম্পত্তি নিয়ে সরব তৃণমূল
কেন বিজেপি নেতারা স্ক্যানারের বাইরে? ফের একবার শুভেন্দুর সম্পত্তি নিয়ে সরব তৃণমূল

আর আজ তৃণমূল ভবন থেকে করা সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, “দুর্নীতির অভিযোগে আমাদের একাধিক নেতা ও জনপ্রতিনিধিকে হেনস্থা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। অথচ, দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না!” অভিযুক্ত বিজেপি নেতাদের নাম হিসাবে উল্লেখ করা হয়েছে, রামেশ্বর তেলি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সৌমিত্র খাঁ, জগদম্বিকা পাল, হিমন্ত বিশ্বশর্মা ও শুভেন্দু অধিকারীর কথা।

কেন বিজেপি নেতারা স্ক্যানারের বাইরে? ফের একবার শুভেন্দুর সম্পত্তি নিয়ে সরব তৃণমূল

কেন বিজেপি নেতারা স্ক্যানারের বাইরে? ফের একবার শুভেন্দুর সম্পত্তি নিয়ে সরব তৃণমূল

অন্যদিকে, বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ বদলে গেছে, ‘খেতেই পারো, যদি বিজেপিতে আসো’-তে! অজিত পাওয়ার থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী কিংবা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, বিজেপিতে যোগ দেওয়ার আগে দুর্নীতিপরায়ণ মনোবৃত্তির কারণে সমালোচনা করা হলেও, যে মুহূর্তে তাঁরা বিজেপিতে যোগদান করেন, ভাজপা ওয়াশিং মেশিনের দৌলতে এঁদের সমস্ত দুর্নীতি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কেউ বিজেপিতে যোগ দিলে সে যত দুর্নীতিই করুক না কেন, কেউ তার কেশাগ্র পর্যন্ত ছুঁতে পারবে না। আর এদিকে তাঁরা বিভিন্ন রাজ্যে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলোকে দুর্নীতির অভিযোগ দিয়ে হেনস্থা করছে।”

কেন বিজেপি নেতারা স্ক্যানারের বাইরে? ফের একবার শুভেন্দুর সম্পত্তি নিয়ে সরব তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন