Akhil Giri Controversy: রাজ্যপালকে নিশানা! অখিল গিরির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে সরব শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। আর সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যের কারামন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুরু তাই নয় অখিল গিরির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি ও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন:Jyotipriya Mallick: ‘আমি মুক্ত-নির্দোষ, ইডি বুঝতে পেরেছে’, আদালতে দাবি মন্ত্রীর

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন যে, রাজ্যের রাজ্যপাল বোসকে নিশানা করে কুরুচিকর মন্তব্য করেছেন কারামন্ত্রী অখিল গিরি। আর এই প্রসঙ্গে ইতিমধ্যেই বাংলার সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসকে চিঠিও পাঠিয়েছেন তিনি। রাজ্যপালের কাছে চিঠিতে শুভেন্দু লিখেছেন, এই ধরনের আপত্তিকর মন্তব্যের জন্য রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। শুধু তাই নয়, তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করারও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।

রাজ্যপালকে নিশানা, অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব শুভেন্দু
রাজ্যপালকে নিশানা, অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব শুভেন্দু

কিন্তু হঠাৎ কেন এই বিতর্ক? কি বলেছেন কারামন্ত্রী অখিল গিরি। এক্স হ্যান্ডেলে শুভেন্দু যেই ভিডিওটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে যে, মঞ্চ থেকে অখিল গিরি বলছেন, “এত হম্বিতম্বি কীসের? আমরা কি পারি না! আমরাও পারি। আমাদের কাছে যা কাগজ আছে, নবান্নে যা কাগজ আছে, কলার ধরে ১০ মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি।”

রাজ্যপালকে নিশানা, অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব শুভেন্দু

রাজ্যপালকে নিশানা, অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব শুভেন্দু

ওই ভিডিওতে কারামন্ত্রীকে আরও বলতে শোনা যাচ্ছে, “রাজ্যপাল কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গিয়েছেন, আমরা জানি না নাকি! তোমার হোয়াটসঅ্যাপে কী আছে! তুমি কেন মুখ্যমন্ত্রীকে ডেকেছো আলোচনার জন্য ১০ তারিখ, আমরা জানি না? পশ্চিমবঙ্গের আইবি আছে। আমাদেরও ফাইল রেডি।” যদিওবা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নজরবন্দি। তবে এই ভিডিও পোস্ট করেই রাজ্যপালের কাছে অখিল গিরির বিরুধে কড়া পদক্ষেপ নিতে আর্জি জানিয়েছেন শুভেন্দু আধিকারি

রাজ্যপালকে নিশানা, অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব শুভেন্দু

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত