Jyotipriya Mallick: ‘আমি মুক্ত-নির্দোষ, ইডি বুঝতে পেরেছে’, আদালতে দাবি মন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ, সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককের জন্য। তাঁর নিজেকে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আজকেই। যদিওবা এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময়ে রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, “আমি ভাল নেই….।” তবে তারপরেই আদালতে ঢোকার মুখে মন্ত্রী আবারও বললেন, “আমি মুক্ত, আমি নির্দোষ। ইডি বুঝতে পেরেছে।”

আরও পড়ুন:রেশন দুর্নীতির মাস্টারমাইন্ড জ্যোতিপ্রিয় নিজেই, চাঞ্চল্যকর দাবি ইডির

প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। শুধু তাই নয়, দুর্নীতি মামলায় রহস্য সমাধানে মন্ত্রী ঘনিষ্টদের তলব করছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এই তালিকায় নাম জড়িয়েছে বালুর আপ্তসহায়কদেরও। যার দরুন একাধিকবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজাৎ দাস ও বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে কেও তলব করেছিল ইডি।

'আমি মুক্ত-নির্দোষ, ইডি বুঝতে পেরেছে', দাবি মন্ত্রীর
‘আমি মুক্ত-নির্দোষ, ইডি বুঝতে পেরেছে’, দাবি মন্ত্রীর

গ্রেফতার হওয়ার পরেই বালু দাবি করেছিলেন, “চার দিনের অপেক্ষা। আমি মুক্ত হয়েই গিয়েছি।” বালুর এহেন মন্তব্যে জল্পনা শুরু হয়েছিল যে, মন্ত্রী এমন কি করবেন? তাহলে কি আসল দোষীদের প্রকাশ্যে আনবেন তিনি? আর সেই জল্পনা উস্কে এদিন ফের ঢোকার মুখে মন্ত্রী আবারও বললেন, ‘আমি মুক্ত, আমি নির্দোষ। ১১ দিনে ইডি বুঝতে পেরেছে আমি নির্দোষ। ইডি বুঝতে পেরেছে আমি দোষী নই।”

'আমি মুক্ত-নির্দোষ, ইডি বুঝতে পেরেছে', দাবি মন্ত্রীর

‘আমি মুক্ত-নির্দোষ, ইডি বুঝতে পেরেছে’, দাবি মন্ত্রীর

এদিকে, মন্ত্রীর বিরুদ্ধে শেষ তিন দিনে তল্লাশিতে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। সেই সমস্ত তথ্য আদালতে ইডি এদিন পেশ করতে চলেছে। পাশাপাশি মন্ত্রীকে আরও সাত দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। কিন্তু অন্যদিকে বালুর আইনজীবীও আদালতে জামিনের আবেদন জানাবেন।

'আমি মুক্ত-নির্দোষ, ইডি বুঝতে পেরেছে', দাবি মন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর