ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুর ওরফে মুকুলকে জেরা করে লেনদেন সংক্রান্ত হিসেবের নাগাল পেতে চাইছে ED। ইডি সূত্রে খবর, তাঁদের জেরা করে আরও একটি নাম সামনে এসেছে, 'মনাদা'!
শনিবার গরমের কারণেই প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর সারাদিন চিকিৎসা চলে তাঁর। অবশেষে রাতের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।
রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পার হয়েছে সাড়ে তিন মাস। বর্তমানে জেলেই আছেন বালু। শনিবার প্রথমবারের জন্য নগর দায়রা আদালতে জামিনের আবেদন করলেন তিনি।
ইডির এই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে আরও বিপাকে পড়তে চলেছেন বালু নাকি নিজেকে বাঁচাতেই জেরায় দুর্নীতির কথা স্বীকার করেছেন তিনি, রাজনৈতিক মহলে চলছে তরজা।
রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা শংকর আঢ্য এবার পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। মূলত, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর লেখা চিঠির সূত্র ধরেই শংকরকে গ্রেফতার করে ইডি। শনিবার তাঁর দাবি, হেফাজতে থাকাকালীন কীভাবে চিঠি লিখলেন জ্যোতিপ্রিয় মল্লিক? কোথা থেকে পেলেন কাগজ-কলম? পাশাপাশি, শংকর ফের একবার দাবি করলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ।