তীব্র গরমে প্রেসিডেন্সি জেলে অসুস্থ জ্যোতিপ্রিয়, রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা এখন কেমন?

Jyotipriya Mallick: সুগার এবং প্রেশার জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৈশাখের শুরু থেকেই তেজ দেখাচ্ছে সূর্য্যিমামা। প্রবল দাবদাহে অস্থির প্রত্যেকে। শনিবার গরমের কারণেই প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর সারাদিন চিকিৎসা চলে তাঁর। অবশেষে রাতের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।

আরও পড়ুন: ভোটপ্রচারে বালুরঘাটে মমতা, মুখ্যমন্ত্রীকে চায়ের আমন্ত্রণ জানালেন সুকান্ত

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ হঠাৎ অসুস্থ বোধ করেন জ্যোতিপ্রিয় মল্লিক। সুগার এবং প্রেশার জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। গ্রেফতারির পর থেকেই জ্যোতিপ্রিয় ওরফে বালুর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে আদলতে জামিনের আবেদন করে তাঁর পরিবার। যদিও সেই দাবি মানা হয়নি।

তীব্র গরমে প্রেসিডেন্সি জেলে অসুস্থ জ্যোতিপ্রিয়, রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা এখন কেমন?
তীব্র গরমে প্রেসিডেন্সি জেলে অসুস্থ জ্যোতিপ্রিয়, রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা এখন কেমন?

ফলে, জেলেই রয়েছেন জ্যোতিপ্রিয়। শনিবার তিনি অসুস্থ হয়ে পড়লে মেডিসিন, ডায়াবেটিক এবং কার্ডিয়োলজিস্ট বিভাগের চিকিৎসকেরা তাঁর পরীক্ষা-নিরীক্ষা করেন এবং জানা যায়, গরমের কারণেই অসুস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তবে, রাতের দিকে তিনি সুস্থ হয়ে যান।

তীব্র গরমে প্রেসিডেন্সি জেলে অসুস্থ জ্যোতিপ্রিয়, রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা এখন কেমন?

তীব্র গরমে প্রেসিডেন্সি জেলে অসুস্থ জ্যোতিপ্রিয়, রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা এখন কেমন?

রেশন দুর্নীতিকাণ্ডে গত বছর ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। এরপরও তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতাল এবং পরে এসএসকেএম-এ ভর্তি ছিলেন বালু। এ বছর ১৩ জানুয়ারি এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে ফেরেন তিনি।

তীব্র গরমে প্রেসিডেন্সি জেলে অসুস্থ জ্যোতিপ্রিয়, রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা এখন কেমন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর