অভিষেকের ধর্না থেকে নজর ঘোরাতেই নেতাদের বাড়িতে CBI হানা, অঙ্ক পরিষ্কার করল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। রবিবার সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না থেকে নজর ঘোরাতেই নেতাদের বাড়িতে তল্লাশি চালচ্ছে সিবিআই। এই ঘটনাকে সম্পূর্ণভাবে বিজেপির প্রতিহংসামূলক রাজনীতি হিসাবেই দেখছে তৃণমূল।

আরও পড়ুনঃ ‘… অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক’, মদন-ফিরহাদের বাড়িতে CBI হানা নিয়ে বিস্ফোরক শোভনদেব

১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকার দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন সাধ্বী জ্যোতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথম সারির নেতারা। কিন্তু কৃষি ভবনে গিয়েও মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। এবার কলকাতায় ফিরে রাজভবনে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য ধরনায় বসেছে তৃণমূল।

অভিষেকের ধর্না থেকে নজর ঘোরাতেই নেতাদের বাড়িতে CBI হানা, অঙ্ক পরিষ্কার করল তৃণমূল

অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ বলেছেন, রাজ্যপাল যতক্ষণ না পর্যন্ত কলকাতায় আসছেন ধর্না চলবে রাজভবনের সামনে। শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি আসলেও তিনি বিজেপির সল্টলেকের গেরুয়া পার্টি অফিসে বসে সাংবাদিক সম্মেলন করে চলে গিয়েছেন। দেখা হয়নি তৃণমূল নেতৃত্বের সঙ্গে।

অভিষেকের ধর্না থেকে নজর ঘোরাতেই নেতাদের বাড়িতে CBI হানা, অঙ্ক পরিষ্কার করল তৃণমূল

আজ ফরহাদ হাকিম, মদন মিত্রের পাশাপাশি কাঁচরাপাড়া এবং হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতেও চলেছে তল্লাশি। নিউ ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতেও হানা দিয়েছেন এজেন্সির অফিসাররা।

অভিষেকের ধর্না থেকে নজর ঘোরাতেই নেতাদের বাড়িতে CBI হানা, অঙ্ক পরিষ্কার করল তৃণমূল

রবিবাসরীয় সিবিআই হানা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘‘বিজেপির উপর চাপ বাড়ছে। তাই নজর ঘোরাতেই আবার নামানো হল এজেন্সিকে। এভাবে তৃণমূলকে আটকানো যাবে না।’’ যদিও তৃণমূলের এই দাবিকে নস্যাৎ করে বিজেপি জানিয়েছে, দুর্নীতি হয়েছে তাই তদন্ত করছে এজেন্সি, এর সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

অভিষেকের ধর্না থেকে নজর ঘোরাতেই নেতাদের বাড়িতে CBI হানা, অঙ্ক পরিষ্কার করল তৃণমূল
অভিষেকের ধর্না থেকে নজর ঘোরাতেই নেতাদের বাড়িতে CBI হানা, অঙ্ক পরিষ্কার করল তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন