ফের রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল, দার্জিলিংয়ে বোসের কনভয় ঘিরে বিক্ষোভ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিলিগুড়ির পুনরাবৃত্তি দার্জিলিংয়ে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। শনিবার দার্জিলিং রাজভবনের উদেশ্যে যাচ্ছিল রাজ্যপালের কনভয়। ঠিক তখনই স্টেট গেস্ট হাউসের সামনে বিক্ষোভ জানায় রাজ্যের শাসক দল। যদিও এই ঘটনাকে সর্বসাধারণের প্রতিবাদ বলে ব্যাখ্যা দিয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ শুরু হল না দ্বিতীয় ইনিংস, চিরঘুমের দেশে চন্দ্রযানের দুই বিশ্বস্ত সৈনিক

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ তারিখ দিল্লিতে ধরনা কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন সাধ্বী জ্যোতির সঙ্গে দেখা করতে পারেনি তৃণমূল। অভিযোগ, ইচ্ছে করে দেখা করেননি মন্ত্রী। ফের রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল, দার্জিলিংয়ে বোসের কনভয় ঘিরে বিক্ষোভএরপরই কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধরনায় বসেছে তৃণমূল। বিগত ২ দিন ধরে চলছে এই কর্মসূচি। মঞ্চ খাটিয়ে গান ও স্লোগান সহযোগে চলছে কর্মসূচি। উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধরনার যুক্তি, দিল্লিতে মন্ত্রী যেহেতু দেখা করেননি তাই রাজ্যপালকে ‘বঞ্চিত’ মানুষদের চিঠি জমা দেবে তৃণমূল। কারণ, রাজ্যের শাসক দলের মতে, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি।

ফের রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল, দার্জিলিংয়ে বোসের কনভয় ঘিরে বিক্ষোভ

এদিকে, মেঘভাঙা বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। বন্যা পরিস্থিতি সিকিমে। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গের একাধিক জেলাতেও জারি হয়েছে সতর্কতা। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই উত্তরবঙ্গে গিয়েছেন বোস। এদিকে, তৃণমূল জানিয়েছে, রাজ্যপাল যতক্ষণ না পর্যন্ত কলকাতায় ফিরছেন ততক্ষণ পর্যন্ত রাজভবনের বাইরে ধরনা জারি থাকবে। অন্যদিকে, রাজ্যপাল উত্তরবঙ্গে এসে তাঁর সঙ্গে দেখা করার প্রস্তাব দিয়েছেন। তাতে মত নেই শাসক দলের।

ফের রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল, দার্জিলিংয়ে বোসের কনভয় ঘিরে বিক্ষোভ

শুক্রবারও শিলিগুড়িতে বন্যা পরিসস্থিতি দেখতে গিয়ে ‘কথা’ শুনতে হয় রাজ্যপালকে। একশো দিনের বকেয়া টাকার দাবি জানান সাধারণ মানুষ। যদিও বিরোধীদের বক্তব্য, এরা কেউ সাধারণ মানুষ নয়, এরা ‘তৃণমূলের এজেন্ট’। এবার দার্জিলিংয়েও একই দৃশ্য। রাস্তাতেই বিক্ষোভের মুখে রাজ্যপাল। আজ স্টেট গেস্ট হাউসে বিশ্রাম নিয়ে এলাকা পরিদর্শনে বেরোবেন তিনি। সেখানেও যে বিক্ষোভের সম্মুখীন হতে পারে তাঁকে তা বলাই বাহুল্য!

ফের রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল, দার্জিলিংয়ে বোসের কনভয় ঘিরে বিক্ষোভ
ফের রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল, দার্জিলিংয়ে বোসের কনভয় ঘিরে বিক্ষোভ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর