TMC: দিল্লি পৌঁছেই জরুরি বৈঠক, আন্দোলনের আগে অভিষেকের নেতৃত্বে উজ্জীবিত তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দু’দিন ব্যাপী আন্দোলনের আগে রবিবার রাতে সাংসদ সৌগত রায়ের বাসভবনে জরুরি বৈঠক করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের যা যা কর্মসূচির পরিকল্পনা আগে করা ছিল, কী ভাবে তা বাস্তবায়িত হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বৈঠকে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রথম সারির সমস্ত সাংসদ এবং নেতারা। আন্দোলনের রূপরেখাও স্থির হয়েছে এই বৈঠকের মাধ্যমেই এমনটাই খবর তৃণমূল সূত্রে।

আরও পড়ুনঃ দিল্লি যাবার আগে বিমান বন্দরে বিস্ফোরক অভিষেক, কী বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক?

রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ রাজধানী পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর সোজা চলে যান সাংসদ সৌগত রায়ের দিল্লির বাসভবনে। নৈশভোজের পাশাপাশি রাত সাড়ে ১০টা পর্যন্ত বৈঠক চলে সেখানে। তৃণমূল সূত্রে খবর, ২রা অক্টোবর যেহেতু গান্ধী জয়ন্তী তাই এদিন রাজঘাটে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাই প্রথমে রাজঘাটে যেতে চাইছে না তৃণমূল। দু’দিনের এই আন্দোলনে কী কী করা হবে তা নিয়েই মূলত রবিবার রাতের বৈঠকে আলোচনা হয়।

দিল্লি পৌঁছেই জরুরি বৈঠক, আন্দোলনের আগে অভিষেকের নেতৃত্বে উজ্জীবিত তৃণমূল

জানা গিয়েছে, সোমবার সকালে কর্মী সমর্থক ও একশো দিনের কাজের কার্ড হোল্ডারদের নিয়ে নরতুন সংসদ ভাবন অর্থাৎ সেন্ট্রাল ভিস্তার সামনে জমায়েত করার পরিকল্পনা স্থির হয়েছে। কারণ, কেন্দ্র সরকারকে বোঝানো হবে, নতুন ভবন তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হলেও গরীব মানুষকে টাকা দেওয়া হচ্ছে না।

দিল্লি পৌঁছেই জরুরি বৈঠক, আন্দোলনের আগে অভিষেকের নেতৃত্বে উজ্জীবিত তৃণমূল
দিল্লি পৌঁছেই জরুরি বৈঠক, আন্দোলনের আগে অভিষেকের নেতৃত্বে উজ্জীবিত তৃণমূল

এরপর দুপুর দেড়টা নাগাদ রাজঘাটে ‘সত্যাগ্রহ’ আন্দোলন করা হবে। প্রথমে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানেই ঘণ্টা দুয়েক ধরনা। উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতারা সকলে। তৃণমূল সূত্রে খবর, সোমবার কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করার কথাও রয়েছে তৃণমূল নেতৃত্বের।

দিল্লি পৌঁছেই জরুরি বৈঠক, আন্দোলনের আগে অভিষেকের নেতৃত্বে উজ্জীবিত তৃণমূল

রবিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমাদের প্রতিবাদের আসল ইস্যু হল মনরেগার টাকা। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট। তো মহাত্মা গান্ধীর জন্মদিনের সঙ্গে আমাদের এই কর্মসূচি সাযুজ্যপূর্ণ। তাঁকে শ্রদ্ধা জানিয়েই শুরু হবে কর্মসূচি। সকালের ধরনা কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র-যুব নেতৃত্বকে। দুপুরে অভিষেকের নেতৃত্বে আমরা রাজঘাটে যাব। বিকেলে সাংবাদিক বৈঠক। তার পর সন্ধেবেলা ৩ তারিখের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব।”

দিল্লি পৌঁছেই জরুরি বৈঠক, আন্দোলনের আগে অভিষেকের নেতৃত্বে উজ্জীবিত তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন