লোকসভার আগে স্বস্তি শাসক শিবিরে, Tamluk সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়ী TMC

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভার আগে স্বস্তি শাসক শিবিরে! তমলুক সমবায় সমিতি নির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস। মোট ৪৬টি আসনের মধ্যে ৩০টি পেয়েছে তৃণমূল, বিজেপি ও নির্দল পেয়েছে যথাক্রমে ১০টি ও ৬টি। আগেই দু’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল। এই জয়ের পর এলাকার ঘাসফুল সমর্থকরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন।

আরও পড়ুন: কয়লা পাচার মামলায় ফের বিপাকে মলয় ঘটক! আইন মন্ত্রীর ব্যাংকের নথি চেয়ে পাঠাল CBI

তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত ধলহরা খণ্ডগ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা ৪৬টি। ভোটার সংখ্যা প্রায় ২২৪৮ জন। বুধবার ছিল এই সমবায় সমিতির নির্বাচন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল ও বিজেপি, সিপিএম সমর্থিত-সহ প্রায় ১১৬ জন প্রার্থী। ভোটের আগে দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল এবং বিজেপি সমর্থিত প্রতিনিধিরা। আর ফলাফল প্রকাশের পর দেখা গেল, মোট ৪৬টি আসনের মধ্যে ৩০টি পেয়েছে তৃণমূল, বিজেপি ও নির্দল পেয়েছে যথাক্রমে ১০টি ও ৬টি।

লোকসভার আগে স্বস্তি শাসক শিবিরে, Tamluk সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়ী TMC

এই জয়ের পর সংশ্লিষ্ট ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব জানা জানিয়েছেন, “রাম-বামের রামধনু জোটকে পরাস্ত করে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল। আগামীদিনে এই ফলাফল কর্মীদের মনোবল অনেকটাই চাঙ্গা করবে।”

লোকসভার আগে স্বস্তি শাসক শিবিরে, Tamluk সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়ী TMC

লোকসভার আগে স্বস্তি শাসক শিবিরে, Tamluk সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়ী TMC

লোকসভার আগে স্বস্তি শাসক শিবিরে, Tamluk সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়ী TMC

ব্লকের তৃণমূল যুব সভাপতি সুমিত সামন্ত বলেছেন, “সাময়িক ধাক্কা কাটিয়ে তৃণমূল কংগ্রেস আবারও শহিদ মাতঙ্গিনী ব্লকে ঘুরে দাঁড়াবেই। এদিনের সমবায় সমিতির নির্বাচনের ফলাফল তারই ইঙ্গিত দিয়েছে।” এলাকার বিজেপি নেতা বামদেব গুছাইতের মতে,”তৃণমূল বোর্ড গঠন করলেও অপেক্ষাকৃত এই প্রথম সমবায় সমিতির লড়াইয়ে ১০ টি আসন পেয়েছে বিজেপি। ফলাফল ভালো হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত