মমতার পরামর্শ ছাড়া INDIA জোটের সাফল্য অসম্ভব, কংগ্রেসকে সাইডলাইন করে বয়ান TMC সাংসদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে মাত্র এক রাজ্যে সাফল্য পেয়েছে কংগ্রেস। তাও তেলেঙ্গানার মতো ছোট রাজ্যে। ক্ষমতায় থাকা রাজস্থান ও ছত্তিশগঢ়েও গেরুয়া ঝড়ে বিপর্যস্ত হয়েছে হাত শিবির। এমতাবস্থায় ‘ইন্ডিয়া’ জোটের চালিকাশক্তি হিসাবে কংগ্রেসকে বাকি দলগুলি কতটা গুরুত্ব দেবে তা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। এরই মধ্যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু সাফ বলে দিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছাড়া ‘ইন্ডিয়া’ জোটের সাফল্য অসম্ভব।

আরও পড়ুন: বালুকে প্যাঁচে ফেলতে প্রস্তুত ED, তৈরি চার্জশিট, ৩০ কোটি দুর্নীতির খতিয়ান পেশ শীঘ্রই

আসলে শনিবার ছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির প্রতিষ্ঠাদিবস। সে কারণে শিয়ালদহে আয়োজন করাএকটি সভা। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, আইএনটিটিইউসির ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

মমতার পরামর্শ ছাড়া INDIA জোটের সাফল্য অসম্ভব, কংগ্রেসকে সাইডলাইন করে বয়ান TMC সাংসদের
মমতার পরামর্শ ছাড়া INDIA জোটের সাফল্য অসম্ভব, কংগ্রেসকে সাইডলাইন করে বয়ান TMC সাংসদের

সভা শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভায় সিপিএম, কংগ্রেসকে যেমন শূন্য করা হয়েছে, তেমনই বাংলা থেকে লোকসভায় বিজেপিকে শূন্য করতে হবে। ইন্ডিয়া জোট সফল হবে। কিন্তু সাফল্য পেতে গেলে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে এগোতে হবে।”

মমতার পরামর্শ ছাড়া INDIA জোটের সাফল্য অসম্ভব, কংগ্রেসকে সাইডলাইন করে বয়ান TMC সাংসদের

মমতার পরামর্শ ছাড়া INDIA জোটের সাফল্য অসম্ভব, কংগ্রেসকে সাইডলাইন করে বয়ান TMC সাংসদের

মমতার পরামর্শ ছাড়া INDIA জোটের সাফল্য অসম্ভব, কংগ্রেসকে সাইডলাইন করে বয়ান TMC সাংসদের

একেবারে প্রথমে যখন ‘ইন্ডিয়া’ জোট সদ্য গঠিত হয় তখনও কিন্তু কংগ্রসকে গুরুত্ব দিতে চায়নি তৃণমূল। মুখপত্র ‘জাগো বাংলা’-য় সমালোচনা করা হয় কংগ্রেসের। পাঁচ রাজ্যের বিধানসভা ফলাফলের পর তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন কংগ্রেসকে শুধরে যেতে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়’ ইন্ডিয়া’ জোটের ঐক্যতা নিয়ে সরব হয়েছেন। সম্প্রতি মহুয়া মৈত্র বহিষ্কারের পর লোকসভাতেও জোটের নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা গিয়েছে। চলতি মাসেই আবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত