নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহেই পেশ হতে পারে সেই চার্জশিট। এজেন্সি সূত্রে খবর, সেই চার্জশিটে নাম উল্লেখ থাকবে জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের। বালুর মদতেই যে রেশন খাতের কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে সে কথাও উল্লেখ থাকবে চার্জশিটে। ফলে আগামী দিনে রাজ্যের মন্ত্রী যে আরও বিপাকে পড়তে চলেছেন তা কার্যত নিশ্চিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: পথশ্রী প্রকল্পের ‘হতশ্রী’ দশা, বিরক্ত মমতা, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে গভীর রাতেই শুরু কাজ


এক মাস পেরিয়েছে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই মুহূর্তে জেলেই রয়েছেন তিনি। তবে, শারীরিক অবস্থার অবনতির কারণে বারবার তাঁর চিকিৎসা চলছে। এবার জানা যাচ্ছে, আগামী সপ্তাহে জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে ইডি। মোট ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে উল্লেখ থাকবে চার্জশিটে।

রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও গ্রেফতার হয়েছেন আটার কলের মালিক বাকিবুর রহমান। এই চার্জশিটে বাকিবুরকে মূলচক্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। আর সে সময় বালুর মদতেই চলত এই ব্যাপক দুর্নীতি সেরকমই চার্জশিটে উল্লেখ রয়েছে।



বালুকে প্যাঁচে ফেলতে প্রস্তুত ED, তৈরি চার্জশিট, ৩০ কোটি দুর্নীতির খতিয়ান পেশ শীঘ্রই

ইতিমধ্যেই ইডির জেরায় জ্যোতিপ্রিয় মল্লিক স্বীকার করেছেন যে তিনি বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছেন। জ্যোতিপ্রিয় ছাড়াও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক লেনদেনের উপরও নজর রেখেছে ইডি। এদিকে, রেশন বন্টন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত বাকিবুর রহমানের জেল হেফাজতের মেয়াদ ১৩ ডিসেম্বর অবধি বাড়িয়েছে আদালত। জ্যোতিপ্রিয়র হিসাবরক্ষককেও তলব করা হয়েছে।







