দুপুরেই ভোটে জোয়ার: ১টা পর্যন্ত বাংলায় ৬২% পার, এগিয়ে জঙ্গলমহল

দুপুর ১টা পর্যন্ত ৬২.১৮% ভোট, পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রামে সর্বাধিক; জলপাইগুড়িতে তুলনামূলক কম ভোটদান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সকাল থেকে ছিটেফোঁটা অশান্তির অভিযোগ থাকলেও ভোটের গতিতে তার প্রভাব পড়েনি—দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। প্রথম দফার ১৫২ আসনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ স্পষ্ট, বিশেষ করে জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভোটদানের হার নজরকাড়া।

জেলা ভিত্তিক হিসাবে পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ ৬৫.৭৭ শতাংশ ভোট পড়েছে। কাছাকাছি রয়েছে ঝাড়গ্রাম (৬৫.৩১%) এবং বাঁকুড়া (৬৪.৫৮%)। বীরভূমেও ভোটের হার ৬৩.৯৩ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৬৩.০৫ শতাংশ। মুর্শিদাবাদে ৬২.৭১ শতাংশ এবং পূর্ব মেদিনীপুরে ৬২.৯০ শতাংশ ভোট পড়েছে।

অন্যদিকে পশ্চিম বর্ধমানে ভোটের হার ৬০.৩৭ শতাংশ, কোচবিহারে ৬০.৭৫ শতাংশ, আলিপুরদুয়ারে ৬০.০৩ শতাংশ এবং উত্তর দিনাজপুরে ঠিক ৬০ শতাংশ ভোট পড়েছে।

তুলনামূলকভাবে কিছু জেলায় ভোটের হার কিছুটা কম—পুরুলিয়ায় ৫৯.৮৩ শতাংশ, দার্জিলিংয়ে ৫৯.৮১ শতাংশ, কালিম্পংয়ে ৫৯.৫২ শতাংশ এবং মালদহে ৫৮.৪৫ শতাংশ ভোট পড়েছে।

সবচেয়ে কম ভোটের হার দেখা গিয়েছে জলপাইগুড়িতে, যেখানে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৩৯.৫১ শতাংশ।

সব মিলিয়ে, ভোটের শুরু থেকে যে উৎসাহ দেখা গিয়েছিল, তা দুপুর পর্যন্ত বজায় রয়েছে। নির্বাচন কমিশনের তরফে দাবি, অধিকাংশ জায়গাতেই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের হার আরও বাড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন