HomeTagsBengal tmc

bengal tmc

TMC: মগরাহাটে খুন তৃণমূলের জয়ী প্রার্থী, অভিযোগের তির সিপিএমের দিকে

মগরাহাটের তৃণমূলের জয়ী পঞ্চায়েত প্রার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল। মৃত তৃণমূল প্রার্থীর নাম মৈমুর ঘরামি। মৈমুরকে বাঁচাতে গিয়ে তাঁর সঙ্গী শাহজাহান মোল্লাও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় তৃণমূলের অভিযোগের তির সিপিএমের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

Humayun Kabir: বারংবার দল বিরোধী মন্তব্য, অবশেষে হুমায়ুনকে শো-কজ করল তৃণমূল

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ করল তৃণমূল। বারংবার দল বিরোধী মন্তব্যের কারণের তাঁকে শাস্তি দেওয়া হল বলে সূত্রের খবর। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায় জানিয়েছেন, তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফেই হুমায়ুনকে শো-কজ করা হয়েছে।

মণিপুরের প্রতিবাদে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড, কর্মসূচি চলবে ১ মাস ব্যাপী

মণিপুর কান্ডের প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূলের মহিলা ব্রিগেড। শুক্রবার ওয়েলিংটন থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল চলবে ধর্মতলা পর্যন্ত। মিছিলের নেতৃত্বে ছিলেন আইন ও স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। আগামী ১ মাস ধরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে তৃণমূল।

Humayun Kabir: মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে দেওয়ার দাবি, হুমায়ুন নামে যেন স্বস্তি নেই তৃণমূলের!

বিধানসভায় মুসলিম মহিলাদের ১ হাজার টাকা করে দেওয়ার দাবি জানালেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর হুমায়ুনের এই দাবিতে অস্বস্তিতে পড়লেন বিধানসভায় উপস্থিত তৃণমূল মন্ত্রী এবং বিধায়কেরা। এরপর শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা হুমায়ুন কবীরকে জবাব দেন।

Panchayat Election: বোর্ড গঠনের লক্ষ্যে ‘জয়ী’ প্রার্থীদের ‘অপহরণ’, তৃণমূলের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন কান্তি!

পঞ্চায়েতে বোর্ড গঠনের লক্ষ্যে জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ করা হয়েছে। তাও আবার খাস কলকাতা থেকে। তৃণমূলের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ। মোট চারজন বিরোধী দলের প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে, যাদের মধ্যে তিন জন বিজেপি প্রার্থী এবং একজন বাম সমর্থিত নির্দল প্রার্থী। এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Saumitra Khan: মুখে অভিষেকের প্রশংসা, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশনকে কেন্দ্র করে দিল্লিতে রয়েছেন সৌমিত্র। আর সংসদ ভবনে তাঁকে তৃণমূল নেতাদের সঙ্গে খোশগল্পে মশগুল থাকতে দেখা গেল। শুধু তাই নয় তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সৌমিত্রর মুখে প্রশংসাও শোনা গেল। আর এই সব কিছু দেখে রাজনৈতিক মহলে গুঞ্জন, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?

Sukanta Majumder: এমন প্রত্যুত্তর দেব তৃণমূল সারা জীবন মনে রাখবে, দিল্লি যাওয়ার আগে হুঁশিয়ারি সুকান্তর

কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলবে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আগে রবিবার রাজধানীর বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে হুঁশিয়ারি দিতে শোনা গেল বালুরঘাটের বিধায়ককে। তিনি বললেন, এমন প্রত্যুত্তর দেব তৃণমূল সারা জীবন মনে রাখবে। কিন্তু কেন এই হুঁশিয়ারি?

Trending Now