Sukanta Majumder: এমন প্রত্যুত্তর দেব তৃণমূল সারা জীবন মনে রাখবে, দিল্লি যাওয়ার আগে হুঁশিয়ারি সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলবে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আগে রবিবার রাজধানীর বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে হুঁশিয়ারি দিতে শোনা গেল বালুরঘাটের বিধায়ককে। তিনি বললেন, এমন প্রত্যুত্তর দেব তৃণমূল সারা জীবন মনে রাখবে। কিন্তু কেন এই হুঁশিয়ারি?

আরও পড়ুন: টেট পাশ না করেও কীভাবে চাকরি? এবার CBI জিজ্ঞাসাবাদের মুখে অনুত্তীর্ণ শিক্ষকরা

সোমবার দিল্লিতে একটি বৈঠক ডেকেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে তলব করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু মজুমদার এবং রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে। রবিবারই রাজধানীর উদ্দেশ্যে উড়ান ধরেছেন সুকান্ত মজুমদার। এর আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন। সেই প্রসঙ্গে এদিন সুকান্ত বলেন, ‘ওদের যা করার ওরা করুক। কিছু মানুষের প্রাণ যদি যায়, কেউ যদি আহত হয়, কোনও মায়ের কোল যদি খালি হয় আমরাও তৃণমূল কংগ্রেসকে ছাড়ব না। পরবর্তী পদক্ষেপ আপরা সঠিক সময় ঘোষণা করব। এমন প্রত্যুত্তর দেব তৃণমূল কংগ্রেসও সারা জীবন মনে রাখবে’।

এমন প্রত্যুত্তর দেব তৃণমূল সারা জীবন মনে রাখবে, দিল্লি যাওয়ার আগে হুঁশিয়ারি সুকান্তর
এমন প্রত্যুত্তর দেব তৃণমূল সারা জীবন মনে রাখবে, দিল্লি যাওয়ার আগে হুঁশিয়ারি সুকান্তর

সুকান্ত মজুমদার আরও বলেছেন, ‘রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা এফআইআর করেছেন। এটা প্ররোচনামূলক কথা। মুখ্যমন্ত্রী ও তাঁর স্বনামধন্য কয়লা ভাইপো যেভাবে হিংসায় প্ররোচনা দিয়েছে তা ভারতের ইতিহাসে কেউ দেখেনি। বিষয়টি নিয়ে গতকাল আমার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কথা হয়েছে। ওনাকে আমি বিষয়টি চিঠি দিয়ে জানাচ্ছি। রাজ্যপালের সঙ্গে দেখা করেও আমাদের একটি প্রতিনিধিদল দেখা করে বিষয়টি জানাবে। কারণ সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রস্তুত রয়েছে। আমরা হাতে চুড়ি পরে বসে নেই’।

এমন প্রত্যুত্তর দেব তৃণমূল সারা জীবন মনে রাখবে, দিল্লি যাওয়ার আগে হুঁশিয়ারি সুকান্তর

এমন প্রত্যুত্তর দেব তৃণমূল সারা জীবন মনে রাখবে, দিল্লি যাওয়ার আগে হুঁশিয়ারি সুকান্তর

এমন প্রত্যুত্তর দেব তৃণমূল সারা জীবন মনে রাখবে, দিল্লি যাওয়ার আগে হুঁশিয়ারি সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন