Humayun Kabir: বারংবার দল বিরোধী মন্তব্য, অবশেষে হুমায়ুনকে শো-কজ করল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ করল তৃণমূল। বারংবার দল বিরোধী মন্তব্যের কারণেই তিনি শাস্তি পেলেন বলে সূত্রের খবর। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায় জানিয়েছেন, তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফেই হুমায়ুনকে শো-কজ করা হয়েছে। শনিবার সকালেই শো-কজের চিঠি পৌঁছে গিয়েছে তাঁর বাড়িতে।

আরও পড়ুন: মমতা সরকারের সময় ফুরিয়ে আসছে! কলকাতায় এসেই মুখ্যমন্ত্রীকে নিশানা অনুরাগের

হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ চলছিলই। বৃহস্পতিবারই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেন ভরতপুরের বিধায়ককে কড়া ভাষায় বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘মুর্শিদাবাদ জেলার রেজিনগরে আমাদের দলের এক জন আছেন, যিনি মাঝেমধ্যেই হুঙ্কার দেন। গুন্ডামি করেন। আমাদের দলে থাকলেও কিন্তু তাঁর কাজকর্মকে সমর্থন করি না’। আর এবার প্রত্যাশা মতোই শো-কজ করা হল তাঁকে।

  বারংবার দল বিরোধী মন্তব্য, অবশেষে হুমায়ুনকে শো-কজ তৃণমূলের
  বারংবার দল বিরোধী মন্তব্য, অবশেষে হুমায়ুনকে শো-কজ তৃণমূলের

প্রসঙ্গত, এর আগেও আট বছর আগে হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল তৃণমূল। মাঝে একবার কংগ্রেস ও একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। যদিও একুশের বিধানসভার আগে ফের তৃণমূলেই আসেন তিনি।

  বারংবার দল বিরোধী মন্তব্য, অবশেষে হুমায়ুনকে শো-কজ তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দলের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব মন্তব্য করতে দেখা যায় ভরতপুরের বিধায়ককে। আর পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদে মুখও খোলন তিনি। এমনি পুলিশকে দোষ দেবার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পরোক্ষভাবে দায়ী করতে দেখা যায় হুমায়ুনকে। আর তখন থেকেই জল্পনা ছিল হুমায়ুনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে দল। আর এবার সেই জল্পনা সত্যি হল। হুমায়ুনকে শো-কজ নোটিস ধরাল তৃণমূল

  বারংবার দল বিরোধী মন্তব্য, অবশেষে হুমায়ুনকে শো-কজ তৃণমূলের

  বারংবার দল বিরোধী মন্তব্য, অবশেষে হুমায়ুনকে শো-কজ তৃণমূলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন