HomeTagsBengal tmc

bengal tmc

Abhishek Banerjee: একদিকে যখন ইডির ‘ঘরে’ অভিষেক ঠিক তখনই এজেন্সিকে ‘একহাত’ নিল TMC, কী ব্যাপার?

'ইন্ডিয়া' জোটের প্রথম সমন্বয় বৈঠক ছেড়ে ইডি-র দফতরে উপস্থিত হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁকে আজ ফের তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। প্রায় চার ঘন্টা অতিক্রান্ত ইডির জেরা সামলাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিকে ঠিক সেই সময়ই কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ করে তৃণমূল তাঁদের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে জানিয়ে দিল আমরা ইডিকে ভয় পাই না! 

Mamata Banerjee: ২রা অক্টোবর তৃণমূলের ‘দিল্লি অভিযান’ হবে কি? স্পেন সফরের আগে কী বার্তা মমতার?

কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আগামী ২রা অক্টোবর দিল্লি অভিযানের পরিকল্পনা রয়েছে বাংলার শাসক দল তৃণমূলের। এই দিল্লি যাত্রার ডাক প্রথম দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে। এদিকে আজই আবার স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ‘দিল্লি অভিযান’-এর বিষয়ে কী বার্তা দিলেন তৃণমূলনেত্রী?

Mamata Banerjee: ধূপগুড়িতে হারানো আসন পুনরুদ্ধার তৃণমূলের, উপনির্বাচন জিতে কতটা খুশি নেত্রী মমতা?

লড়াইটা ছিল তিন ‘রায়’-এর মধ্যে। তৃণমূলের নির্মলচন্দ্র রায়, বিজেপির তাপসী রায় এবং বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় এবারের ধূপগুড়ি উপনির্বাচনের প্রার্থী হন। আজ ফলাফল প্রকাশের পর দেখা গেল, জনতার ‘রায়’ কিন্তু তৃণমূলেরই পক্ষে। একুশের বিধানসভা নির্বাচনে নিজেদের জেতা আসন হাতছাড়া হল বিজেপি। উপনির্বাচন জিতে কী বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

Dhupguri By Election: বিজেপির জেতা আসন পুনরুদ্ধার তৃণমূলের, ধূপগুড়িতেও ফুটল ঘাসফুল!

ধূপগুড়ি উপনির্বাচন জিতে নিল তৃণমূল কংগ্রেস। নিজেদের জেতা আসন হাতচাহড়া হল বিজেপির। ১০ রাউন্ড গণনার পর জয়ী ঘোষণা করা হল তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়কে। 

Dhupguri By Election: ‘ঈশ্বর’ ভরসায় CPIM, পুলওয়ামা ‘হাতিয়ার’ BJP-র, TMC-র তুরুপ ‘প্রফেসর’, এবার কোন পক্ষে ধূপগুড়ি?

এক প্রহর বাকি। তারপর ‘আবার’ নিজেদের বিধানসভার দায়িত্ব কাকে দেওয়া যায় সেই ভেবে রায় দেবেন ধূপগুড়ির প্রায় দু’লক্ষ ষাট হাজার ‘শ্রোতাবন্ধুগণ’। ‘আবার’ কেন? ওয়াকিবহালরা অবশ্যই জানেন, বিধানসভা ভোট একুশে হয়ে গ্যাছে। সেখানে ধূপগুড়ি জিতেছিল বিজেপি। বিজেপির বিষ্ণুপদ রায়। তিনি মারা যাওয়াতেই তথাকথিত বা প্রয়োজনীয় উপনির্বাচনের প্রয়োজন। মূল লড়াইয়ে তিন জন। জেতাটা গুরুত্বপূর্ণ প্রত্যেকের। অন্তত দলের স্বার্থে। এবারের ধূপগুড়ি আসন কার জানা যাবে শুক্রতে। তার আগে পরিস্থিতি নিয়ে দু’চার কথা...

TMC: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল? জল্পনা তুঙ্গে

রাজ্য রাজ্যপাল সংঘাত ক্রমেই বাড়ছে। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপাচার্য নিয়োগে রাজ্যপালের ভূমিকা নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। তবে, এখনও পর্যন্ত তৃণমূলের তরফে বিধানসভায় প্রস্তাব আনা হবে কিনা তা খোলসা করে বলা হয়নি। পরিস্থিতি যে দিকে বাঁক নিচ্ছে তাতে তাই হবে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।

TMC: পঞ্চায়েত ভোটে জিতেছিলেন, এবার পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের ২ নেতা, কেন?

পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটের জয়লাভ করেছিলেন দুই প্রার্থী। একজন হলেন রামপদ সিংহ আর অন্যজন ফটিক রঞ্জন পাহাড়ি। এই দুই শাসকদলের নেতাই এবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন। যদিও নিজেদের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেছেন রামপদ ও ফটিক।

Trending Now