নজরবন্দি ব্যুরোঃ লড়াইটা ছিল তিন ‘রায়’-এর মধ্যে। তৃণমূলের নির্মলচন্দ্র রায়, বিজেপির তাপসী রায় এবং বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় এবারের ধূপগুড়ি উপনির্বাচনের প্রার্থী হন। আজ ফলাফল প্রকাশের পর দেখা গেল, জনতার ‘রায়’ কিন্তু তৃণমূলেরই পক্ষে। একুশের বিধানসভা নির্বাচনে নিজেদের জেতা আসন হাতছাড়া হল বিজেপি। উপনির্বাচন জিতে কী বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
আরও পড়ুনঃ ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি, ধূপগুড়ি ছিনিয়ে বার্তা অভিষেকের
ধূপগুড়ি জয়ের পর নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন – সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয় ঘটাচ্ছেন তাতে বিশ্বাস করেন। বাংলা তার মত জানালো এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে। জয় বাংলা! জয় INDIA!”
বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন – সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।
উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয়…— Mamata Banerjee (@MamataOfficial) September 8, 2023

একুশের বিধানসভায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বিজেপি। জিতে বিধায়ক হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই ধূপগুড়িতে উপনির্বাচন হয় গত ৫ই সেপ্টেম্বর। আজ ছিল ফলাফল। আর ফলাফল প্রকাশের পর দেখা গেল, ধূপগুড়িতে বিজেপি প্রার্থী তাপসী রায়কে চার হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়।

ধূপগুড়িতে হারানো আসন পুনরুদ্ধার তৃণমূলের, উপনির্বাচন জিতে কতটা খুশি নেত্রী মমতা?
আজই আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধূপগুড়িতে বিজেপি অনেক চেষ্টা করেছে। সব বুথে ওদের লোক ছিল। উত্তরে এটা অনেক বড় জয়। উপনির্বাচনেও ৪ জায়গায় হেরেছে বিজেপি। লোকসভাতেও বিজেপি ‘ইন্ডিয়া’-র কাছে হারবে এটা নিশ্চিত।”




