Abhishek Banerjee: একদিকে যখন ইডির ‘ঘরে’ অভিষেক ঠিক তখনই এজেন্সিকে ‘একহাত’ নিল TMC, কী ব্যাপার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘ইন্ডিয়া’ জোটের প্রথম সমন্বয় বৈঠক ছেড়ে ইডি-র দফতরে উপস্থিত হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁকে আজ ফের তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। প্রায় চার ঘন্টা অতিক্রান্ত, ইডির জেরা সামলাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিকে ঠিক সেই সময়ই কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ করে তৃণমূল তাঁদের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে জানিয়ে দিল, ‘আমরা ইডিকে ভয় পাই না!’

আরও পড়ুনঃ যেদিন ED-CBI আমার পার্টির লোককে ধরবে, সেদিন সবচেয়ে খুশি হব, বিস্ফোরক রূপা গাঙ্গুলি!

নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছে তৃণমূল। সেখানে ইংরেজিতে লেখা হয়েছে, ‘আসলে সত্যিটা হল, উই আর নট স্কেয়ার্ড’! কায়দা করে ‘স্কেয়ার্ড’-এর শেষ দু’টি অক্ষর (ই এবং ডি) লেখা হয়েছে লাল রং দিয়ে। ‘ই’ এবং ‘ডি’ অর্থাৎ ইডি। এর আগেই তৃণমূলের তরফে বলা হয়েছিল, আজ ইডি-র দফতরে যেতে কোনও অসুবিধা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধায়ক পার্থ ভৌমিক সাফ বলেছিলেন, “অভিষেক ভয় পান না, তাঁর শিরদাঁড়া সোজা, শুভেন্দুর মতো শিরদাঁড়া বিক্রি করেননি।”

একদিকে যখন ইডির 'ঘরে' অভিষেক ঠিক তখনই এজেন্সিকে 'একহাত' নিল TMC, কী ব্যাপার?

একদিকে যখন ইডির ‘ঘরে’ অভিষেক ঠিক তখনই এজেন্সিকে ‘একহাত’ নিল TMC, কী ব্যাপার?

একদিকে যখন ইডির 'ঘরে' অভিষেক ঠিক তখনই এজেন্সিকে 'একহাত' নিল TMC, কী ব্যাপার?

আজ নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের প্রথম সমন্বয় বৈঠক ছিল। আর সেই দিনেই অভিষেককে তলব করার তৃণমূল অভিযোগ করে, এটা কেন্দ্রের ‘চক্রান্ত’। দিল্লিতেও জোটের বৈঠকে অভিষেকের চেয়ার খালি রেখে প্রতিবাদ জানাচ্ছেন বিরোধী দলের নেতারা। যদিও, তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে বিরোধী দলনেতা শুভেন্দুব বলেছেন, “এর মধ্যে কোনও রাজনীতি নেই, আগামীকাল অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর আদালতে রিপোর্ট পেশ করতে হবে ইডিকে তাই অভিষেককে ডাকা হয়েছে।”

যদিও কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে তরজা জারি আছে রাজনৈতিক মহলে। বিরোধী শিবির বারংবার অভিযোগ করছে, এজেন্সিকে ব্যবহার করছে মোদী সরকার। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অভিষেককে গ্রেফতার করতে পারে ইডি, তাও লোকসভা ভোটের আগেই। তিনি নাকি একটি মেসেজ পেয়েছেন! এবার সত্যিই অভিষেককে আবারও তলব করল ইডি। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, অভিষেককে কেবল জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা, তাঁকে গ্রেফতার করা যাবে না।

একদিকে যখন ইডির 'ঘরে' অভিষেক ঠিক তখনই এজেন্সিকে 'একহাত' নিল TMC, কী ব্যাপার?
একদিকে যখন ইডির ‘ঘরে’ অভিষেক ঠিক তখনই এজেন্সিকে ‘একহাত’ নিল TMC, কী ব্যাপার?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন