নজরবন্দি ব্যুরোঃ বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে কেন্দ্রের ‘চক্রান্ত’-এর বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। বিষয়টি কী? একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রূপা বলেছেন, যেদিন ইডি-সিবিআই আমার পার্টির লোককে ধরবে, সেদিন আমি সবচেয়ে খুশি হব! প্রাক্তন রাজ্যসভা সাংসদের এই মন্তব্যটিকে নিজেদের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে পোস্ট করেছে শাসক দল।
আরও পড়ুনঃ পুজো আসতে দেরি নেই, গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের জন্য ‘বিশেষ’ ব্যবস্থা রাখছে কলকাতা পুরসভা
দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে বারংবার একটি অভিযোগ করে থাকে, তা হল, কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের চাপে ফেলার চেষ্টা করছে মোদী সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের একাদিক নেতা এই অভিযোগ করেছেন। এমনকি সদ্য গঠিত বিরোধী জোটের বেশিরভাগ দলের নেতাকেও এই একই অভিযোগ তুলে সোচ্চার হতে দেখা যায়। আর এবার খোদ বিজেপি নেত্রীর মুখের কথাকে কিন্তু রাজনৈতিক ময়দানে ‘কৌশল’ হিসাবে ব্যবহার করতে চাইছে তৃণমূল।
In a startling confession, @BJP4Bengal heavyweight and former Rajya Sabha MP @RoopaSpeaks, has pulled back the curtain on the putrid underbelly of her own party.
সদ্য প্রকাশিত
বৈভবকে বাদ দিয়ে সঞ্জুর বাজিমাত, আফগানিস্তানকে হারিয়ে সিরিজ ভারতের
পুজোর ১ লক্ষ টাকা পেতে কমিটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক! লাগবে কোন কোন নথি?With brutal candor, she has admitted that within the BJP’s hallowed halls reside corrupt leaders who, by all rights,… pic.twitter.com/2QCSaaz6rm
— All India Trinamool Congress (@AITCofficial) September 13, 2023

তৃণমূলের তরফে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখা হয়েছে, “চমকপ্রদ স্বীকারোক্তি বিজেপির হেভিওয়েট নেত্রী রূপা গাঙ্গুলির। তিনি নিজের দলের পর্দাফাঁস করে দিয়েছেন। তিনি স্বীকার করে নিয়েছেন বিজেপির মতো ‘পবিত্র’ দলেও দুর্নীতিগ্রস্ত নেতা রয়েছে। আর যদি তাই হয় তাহলে তাঁদের অবিলম্বে গ্রেফতার করুক ইডি-সিবিআই। অবশেষে, অপরাধের একটি সৎ স্বীকৃতি!”

যেদিন ED-CBI আমার পার্টির লোককে ধরবে, সেদিন সবচেয়ে খুশি হব, বিস্ফোরক রূপা গাঙ্গুলি!
প্রসঙ্গত, আজ আবার একবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আজই আবার নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কমিটির একজন সদস্য। অথচ ইডির তলবে সাড়া দিয়ে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। আর আজ সকেলেই অভিষেক ইডি-র দফতরে যাবার আগে এই ভিডিও-টি পোস্ট করল তৃণমূল।




