নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আগামী ২রা অক্টোবর দিল্লি অভিযানের পরিকল্পনা রয়েছে বাংলার শাসক দল তৃণমূলের। এই দিল্লি যাত্রার ডাক প্রথম দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে। এদিকে আজই আবার স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ‘দিল্লি অভিযান’-এর বিষয়ে কী বার্তা দিলেন তৃণমূলনেত্রী?
আরও পড়ুনঃ বিদেশি বিনিয়োগের লক্ষ্যে স্পেন সফরে মুখ্যমন্ত্রী, বিমানবন্দরে দাঁড়িয়ে কী বললেন মমতা?


দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার বাংলার সরকার। অভিযোগ, বাংলাকে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চনা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে ১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রের কাছে প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। সেই কারণেই এবার দিল্লিতে আন্দোলন গড়ে তুলতে চায় তৃণমূল।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ২রা অক্টোবর দিল্লিতে জমায়েত করবে তৃণমূল। যে কারণে দলের নেতানেত্রী থেকে শুরু করে কর্মীদেরও বার্তা দেওয়া হয়েছে। যোগদানের জন্য। তবে, এই মুহূর্তে ১১ দিনের জন্য স্পেন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি ২রা অক্টোবর তৃণমূলের দিল্লি অভযান সম্ভব হবে? কারণ, তৃণমূলকে দিল্লি পুলিশ রাজধানীতে আন্দোলন করার অনুমতি দেয়নি।



২রা অক্টোবর তৃণমূলের ‘দিল্লি অভিযান’ হবে কি? স্পেন সফরের আগে কী বার্তা মমতার?
আজ স্পেনে যাবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে গেলেন, অনুমতি মিলুক আর নাই মিলুক ২রা অক্টোবর তৃণমূলের দিল্লি অভিযান হবেই। মমতা জানান, ২ অক্টোর গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে রাজঘাটে গিয়ে প্রার্থনা করবেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তৃণমূলের সব সাংসদ, বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতিরা রাজঘাটে যাবেন সেদিন। তবে এর আগে তৃণমূলের পরিকল্পনা ছিল, ট্রেনে করে দলের যুব নেতা-কর্মীরা দিল্লি গিয়ে আন্দোলন করবেন। সেটা আর হবে না। বরং নিজেদের দাবি জানিয়ে রাজঘাটে প্রার্থনায় যোগ দেবেন তৃণমূলের নেতারা।








