নজরবন্দি ব্যুরো: বিদেশি বিনিয়োগের লক্ষ্যে মঙ্গলবার স্পেনের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগারো দিনের বিদেশ সফর সম্পূর্ণ করে মাসের শেষের দিকে কলকাতায় ফিরে আসবেন তিনি। এদিন বিমানবন্দরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। বিদেশ সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে কী বললেন মমতা?
আরও পড়ুন: সন্ধ্যা নামতেই শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ, চাঞ্চল্য আলিপুরদুয়ারে


মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দিবেদি, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিমানবন্দরে দাঁড়িয়ে সকলের উদ্দেশে মমতা বলেন, “ভালো থাকবেন, সুস্থ থাকবেন।” শিল্পপতিদের আমন্ত্রণেই স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে তিনি বলেন, “দেখা যাক কী কী হতে পারে। আমাদের এখানে বিজনেস সম্মেলন আছে ২১ থেকে ২৩। ওরা বারবার আসে। কিন্তু আমরা কেউ যাই না। সেই জন্যই এই ছোট্ট দেশটাকে বেছে নেওয়া। দুবাইয়েও একটা বিজনেস সামিট আছে। সঙ্গে প্রবাসীদের মিটিং। সবটাই সময় মতো আপনাদের জানিয়ে দেবো।”

মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফরে মাদ্রিদে তাঁর সঙ্গে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লা লিগার সঙ্গেও বিশেষ বৈঠক আছে মুখ্যমন্ত্রীর। মমতার এই সফরে তাঁর সঙ্গে যাচ্ছেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিংয়ের একজন করে প্রতিনিধি।



দিল্লি সফর থেকে ফিরে গতকাল অর্থাৎ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “আমি পাঁচ বছর পর যাচ্ছি। অনেক আমন্ত্রণ থাকলেও পাঁচ বছর যাওয়ার অনুমতি পাইনি আমরা। এখনও অনেক আমন্ত্রণ আছে। কিন্তু বেশি দূরে আমি যেতে চাই না। কারণ, এমার্জেন্সি হলে যাতে আমি ফিরে আসতে পারি।”
বিদেশি বিনিয়োগের লক্ষ্যে স্পেন সফরে মুখ্যমন্ত্রী, বিমানবন্দরে দাঁড়িয়ে কী বললেন মমতা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



