Alipurduar: সন্ধ্যা নামতেই শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ, চাঞ্চল্য আলিপুরদুয়ারে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, আলিপুরদুয়ার: সন্ধ্যা নামতেই বাড়িতে ঢুকে টুঁটি কামড়ে শিশুকে নিয়ে গেল চিতাবাঘ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ঢেকলাপাড়া চা বাগানের নেপানিয়া ডিভিশনের ঘটনা। মৃত শিশুটির নাম সানি ওরাওঁ (৭)।

আরও পড়ুন: ২৪ ঘন্টার মধ্যেই কলকাতায় তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গে বজায় থাকবে অস্বস্তি

বেশ কিছুক্ষণ পর বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায় তাকে। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

4 11

বীরপাড়া হাসপাতাল চত্বরে বনকর্মী ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। প্রসঙ্গত, নেপানিয়া ডিভিশনেই ২২ জুন বাড়িতে ঢুকে আরও একটি শিশুকে আক্রমণ করেছিল চিতাবাঘ। ওই শিশুটি গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে যায়।

সন্ধ্যা নামতেই শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ, চাঞ্চল্য আলিপুরদুয়ারে

5 10

বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার ধনঞ্জয় রায় বলেন, “মৃত শিশুটির পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর