Congress: কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাই, কী বলছেন মেয়র?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাত শিবিরে নাম লেখালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতেই কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক। ইয়াসিরের অভিযোগ, তাঁকে গুরুত্ব দেয়নি তৃণমূল।

আরও পড়ুন: কলকাতা পুরসভায় ধুন্ধুমার, হাতাহাতিতে জড়ালেন তৃণমূল বিজেপি কাউন্সিলররা

ইয়াসির হায়দার হলেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের স্বামী। এর আগেও একুসশের বিধানসভার সময় তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন এই নেতা। আর এবার দল ছাড়লেন তিনি। কংগ্রেসে যোগ দিয়ে ইয়াসির বলেন, “২০২১ সালে আমাকে টিকিট দেয়নি তৃণমূল। সে বছর মার্চ মাসে তৃণমূল ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে সক্রিয় রাজনীতিতে ছিলাম না। কিন্তু এখন ফের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চাই। আমি কৃতজ্ঞ যে কংগ্রেস আমাকে সেই সুযোগটা দিচ্ছে। আমি অধীর চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হই। জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করতে চাই।”

কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাই, কী বলছেন মেয়র?

কানাঘুষো শোনা যাচ্ছিল, ইয়াসিরেরসঙ্গে প্রিয়দর্শিনীর সম্পর্কে চিড় ধরেছে। আর এবার ফিরহাদ হাকিম যে বয়ান দিলেন তা রীতিমতো চাঞ্চল্যকর। ফিরহাদ হাকিম সরাসরি বললেন, ”ওর অনেক গল্প আছে। আমার মেয়ের সঙ্গে ওর পোষাচ্ছে না। ও আসলে একটা পরজীবী।”

কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাই, কী বলছেন মেয়র?

প্রসঙ্গত, কয়েক বছর আগে ইয়াসিরের বিরুদ্ধে অভিযোগ আসে, তিনি নাকি বিদেশে টাকা পাচার করছেন। সেই নিয়ে প্রিয়দর্শিনীকে নোটিস ধরায় ইডি। যদিও প্রিয়দর্শিনীর দাবি ছিল, তাঁকে ইডি কোনও নোটিস দেয়নি।

কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাই, কী বলছেন মেয়র?

কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাই, কী বলছেন মেয়র?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন