KMC: কলকাতা পুরসভায় ধুন্ধুমার, হাতাহাতিতে জড়ালেন তৃণমূল বিজেপি কাউন্সিলররা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা পুরসভায়। সাংবাদিক বৈঠকের মাঝেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। এক বিজেপি নেতার বাড়ি ভেঙে দেওয়াকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত।

আরও পড়ুন: শিক্ষকের অভাবে ধুঁকছে বাঁকুড়ার স্কুল, পাঠ দিচ্ছেন গ্রুপ-ডি কর্মী, ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য!

শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পুরসভার বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে এদিন কলকাতা পুরসভার মধ্যে ঝামেলা বাঁধে। কারণ, বাড়ি ভাঙাকে কেন্দ্র করে প্রতিবাদ জানাচ্ছিলেন বিজেপি কাউন্সিলররা। সেই সময়ই তৃণমূল কাউন্সিলরদের সাথে বচসা বাঁধে তাঁদের। বচসা এতটাই তীব্র আকার নেয় যে তা হাতাহাতিতে পৌঁছে যায়।

কলকাতা পুরসভায় ধুন্ধুমার, হাতাহাতিতে জড়ালেন তৃণমূল বিজেপি কাউন্সিলররা

এই ঘটনায় কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় জানিয়েছেন, “পুরসভার মতো সরকারি প্রতিষ্ঠানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করতে পারেন না। কারণ, এটা কোনও রাজনৈতিক দলের অফিস নয়। আমরা সেকথা বলতে গেলে আমাদের ধাক্কাধাক্কি করেন বিজেপির নেতারা।“

কলকাতা পুরসভায় ধুন্ধুমার, হাতাহাতিতে জড়ালেন তৃণমূল বিজেপি কাউন্সিলররা

অন্যদিকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বক্তব্য, তৃণমূলের ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদ করেছিলেন সুনীল সিং। সেকারণেই ওর দোকানও বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাতে এসেছিলাম। পরিকল্পিতভাবে ওরা বিশৃঙ্খলা তৈরি করে।”

কলকাতা পুরসভায় ধুন্ধুমার, হাতাহাতিতে জড়ালেন তৃণমূল বিজেপি কাউন্সিলররা

কলকাতা পুরসভায় ধুন্ধুমার, হাতাহাতিতে জড়ালেন তৃণমূল বিজেপি কাউন্সিলররা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত