Bankura: শিক্ষকের অভাবে ধুঁকছে বাঁকুড়ার স্কুল, পাঠ দিচ্ছেন গ্রুপ-ডি কর্মী, ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের একাধিক বিদ্যালয়। এবার চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল বাঁকুড়ার শান্তাশ্রম গার্লস জুনিয়র হাইস্কুলে। সেখানে ছাত্রীদের পড়াতে দেখা গেল এক গ্রুপ-ডি কর্মীকে! আর এই ছবি সামনে আসতেই কিন্তু সমালোচনার রোল উঠেছে বিশিষ্টমহলে।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি, এবার ৪০ টাকা কিলো দরে মিলবে টমেটো, জানল সরকার

এর আগে সিভিক ভলান্টিয়ার দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়াবার সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাঁকুড়া প্রশাসনকে। চাপের মুখে পড়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার ফের শিরোনামে বাঁকুড়া।

 

ইন্দাসের শান্তাশ্রম গার্লস জুনিয়র হাইস্কুলে পড়াচ্ছেন এক গ্রুপ-ডি কর্মী। কারণ একটাই, শিক্ষকের অভাব। এই বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। বিদ্যালয়ে মোট ছাত্রীর সংখ্যা ৩২০ হলেও শিক্ষকের সংখ্যা মাত্র ২! যার মধ্যেও আবার স্থায়ী শিক্ষক একজন আর একজন অতিথি শিক্ষক। দুই জন শিক্ষকের পক্ষে চারটি ক্লাসের এতজন পড়ুয়াকে সব বিষয় পড়ানো কার্যত অসম্ভব।

 

অভিভাবকদের অভিযোগ, সারাদিনে সর্বসাকুল্যে ২-৩টি ক্লাস হয়। বাকী সময়টা বসেই থাকতে হয় ছাত্রীদের। সিলেবাস কখনই শেষ হয় না। অভিভাবকরা আরও জানিয়েছেন, তাঁরা এর আগে অনেকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তাঁরা রীতিমতো উদ্বিগ্ন।

 

বিষ্ণুপুর মহকুমার সহকারী বিদ্যালয় পরিদর্শক বিজয় মণ্ডল জানিয়েছেন, “এই বিষয়টা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে। পড়িয়ে থাকলে অন্যায়। ওই স্কুলের জন্য এমনিতেই ভ্যাকেন্সি স্টেটমেন্ট জমা করা আছে। যখন স্থায়ী শিক্ষক নিয়োগ হলে ওই স্কুল অবশ্যই পাবেন।“

শিক্ষকের অভাবে ধুঁকছে বাঁকুড়ার স্কুল, পাঠ দিচ্ছেন গ্রুপ-ডি কর্মী, ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন