নজরবন্দি ব্যুরো: এখন মানুষ মানসিকভাবে নিজেদের যেন প্রস্তুত করে ফেলেছেন যে তাঁরা আর টমেটো কিনবেন না। আর কিনলেও ১০০ গ্রাম কি বেশি হলে ২০০ গ্রাম।এখন অবশ্য ২০০ টাকা কেজি থেকে টমেটো নেমে বাজারে ১০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৯ আগস্ট, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য


টমেটো ব্যবসায়ীরা জানাচ্ছেন আগামী ১৫ দিনের মধ্যে টমেটোর দাম আরও কমে যাবে। কিন্তু আরও দাম কমার আগেই কেন্দ্রের তরফে জানানো হল আগামী ২০ আগস্ট থেকে প্রতি কেজি টমেটো কিনতে খরচ হবে ৪০ টাকা।

জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন (NCCF) এবং জাতীয় কৃষি সমবায় মার্কেটিং ফেডারেশনের (NAFED) তরফে উপভোক্তা বিষয়ক বিভাগকে ৪০ টাকা কেজি দরে টমেটো বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আসলে পাইকারি বাজারে টমেটোর মূল্য কমতে শুরু করেছে। সেই কারণেই কেন্দ্রের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।



সরকারের আশা, যেখানে টমেটোর দাম প্রতি কেজি প্রায় ৩০০ টাকা হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক জানিয়ে দিয়েছে তারা ১৫ লক্ষ কেজি টমেটো সংগ্রহ করতে পেরেছে।
অবশেষে স্বস্তি, এবার ৪০ টাকা কিলো দরে মিলবে টমেটো, জানল সরকার

অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র, এই ৩ রাজ্য থেকে এই টমেটো সংগ্রহ করেছে তারা। যা এই ৪০ টাকা কেজি দরে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। সেখানে এহেন উদ্যোগ অনেকটাই স্বস্তি দেবে মধ্যবিত্তকে।







