Panchayat: পঞ্চায়েতে পরিষেবা দিতে ব্যর্থ হলে সরে যেতেই হবে, আগেভাগে মুচলেকায় সই করিয়ে রাখছে তৃণমূল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতে পরিষেবা দিতে ব্যর্থ হলে অর্থাৎ ঠিকমতো কাজ না করলে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরে যেতে হবে, আগেভাগেই মুচলেকায় সই করিয়ে রাখল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়ে বিভিন্ন জায়গায় বোর্ড গঠন করছে রাজ্যের শাসক দল। পঞ্চায়েত ভোটের আগে যেমন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছিল এখন ঠিক তেমনি পঞ্চায়েত প্রধানদের কড়া নজরদারির মধ্যে রাখতে চায় তৃণমূল।

আরও পড়ুন: রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!

তৃণমূল সাংসদ তথা দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এবার থেকে পঞ্চায়েত চালনা হবে নবান্ন থেকে। অর্থাৎ প্রধান থেকে উপপ্রধান, সভাপতি থেকে সহ-সভাপতি, তাঁরা ঠিকভাবে কাজ করছেন কিনা তা নজরে রাখবে দল আর দলের অনুশাসন না মানলেই করা ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখা যাচ্ছে, পঞ্চায়েতের পদাধিকারীদের আইন উল্লেখ করে তৃণমূল একটি ফর্ম তৈরি করেছে আর সেই ফর্ম পূরণ করতে হচ্ছে পঞ্চায়েত এবং জেলা পরিষদের জনপ্রতিনিধিদের সেই ফর্মে স্পষ্ট উল্লেখ রয়েছে, পরিষেবা দিতে ব্যর্থ হলে সরে যেতে হবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে।

পঞ্চায়েতে পরিষেবা দিতে ব্যর্থ হলে সরে যেতেই হবে, আগেভাগে মুচলেকায় সই করিয়ে রাখছে তৃণমূল!

এখনও পর্যন্ত যে সমস্ত জায়গায় তৃণমূল বোর্ড গঠন করেছে সেই সব জায়গায় পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদ প্রধানদের দিয়ে সই করিয়ে নিচ্ছে শাসক দল। আবার, অন্যদিকে, যে সমস্ত জায়গায় তৃণমূল এখনও বোর্ড গঠন করেনি, সেইসব জায়গায় বিরোধী নেতা হিসাবে যিনি রয়েছেন তাঁকে দিয়ে এই ফর্মে সই করানো হচ্ছে।

পঞ্চায়েতে পরিষেবা দিতে ব্যর্থ হলে সরে যেতেই হবে, আগেভাগে মুচলেকায় সই করিয়ে রাখছে তৃণমূল!
পঞ্চায়েতে পরিষেবা দিতে ব্যর্থ হলে সরে যেতেই হবে, আগেভাগে মুচলেকায় সই করিয়ে রাখছে তৃণমূল!

তৃণমূল সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলা থেকেই এই মুচলিকায় সই করানোর কর্মসূচি শুরু হবে। এই বিষয়টি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “তৃণমূল বর্তমানে অনেক রকম নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করছে। এটিও তার মধ্যে একটি। এর মাধ্যমে নিশ্চিতভাবেই জনপ্রতিনিধিরা মানুষের সুবিধা অসুবিধা বিষয়ে আরো বেশি যত্নশীল হবেন।”

পঞ্চায়েতে পরিষেবা দিতে ব্যর্থ হলে সরে যেতেই হবে, আগেভাগে মুচলেকায় সই করিয়ে রাখছে তৃণমূল!

পঞ্চায়েতে পরিষেবা দিতে ব্যর্থ হলে সরে যেতেই হবে, আগেভাগেই মুচলেকায় সই করিয়ে রাখছে তৃণমূল!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন