CV Anand Bose: রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে। রাজ্য ও রাজ্যপাল সংঘাত কোনও নতুন বিষয় নয়। শুধু দিনের পর দিন তা যেন আরও তীব্র হচ্ছে। এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য।

আরও পড়ুন: সুকান্তর দাবি মানল রেলমন্ত্রক, বালুরঘাট-হিলি প্রকল্পে বরাদ্দ আরও ১৫৫ কোটি

রাজ্যের দাবি, যে পদ্ধতিতে রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করছেন তা সম্পূর্ণ অবৈধ। কারণ, এই ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রয়োজন উচ্চ শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী সঙ্গে আলোচনা, যা এই ক্ষেত্রে হয়নি বলেই অভিযোগ রাজ্যের। প্রসঙ্গত, এর আগে রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করে রাজ্যপালের সিদ্ধান্তকেই সিলমোহর দেয়। তাই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য। আগামী সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানির সম্ভাবনা।

রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ম্যাকাউট, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস।

রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!

রাজ্যপাল কর্তৃক এই অস্থায়ী উপাচার্য নিয়োগের সিদ্ধান্তে তখনই বিরোধ জানায় রাজ্য সরকার। এমনকি সেই উপাচার্যদের বেতন পর্যন্ত বন্ধ করে দেয় শিক্ষা দফতর। প্রথম থেকেই রাজ্যের তরফে যুক্তি ছিল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এরকম ভাবে একতরফা সিদ্ধান্ত নিতে পারেন না রাজ্যপাল। কারণ, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন এবং ইউজিসি-র নিয়ম অনুযায়ী উপাচার্য নিয়োগ করা হয়নি বলে দাবি রাজ্যে। এখন সুপ্রিম কোর্টে আদৌ রাজ্যেরেই আবেদন ধোপে টেকে কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!

রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন