Kolkata Metro: টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি পরিষেবা, রবিবার চলবে অতিরিক্ত মেট্রো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি মাসের শেষেই রয়েছে টেট পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা আসবেন। তাঁদের সুবিধার জন্যই ওইদিন চলবে অতিরিক্ত মেট্রো। রবিবার অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলে, তবে পরীক্ষার জন্য ছুটির দিনে ১০০ টি মেট্রো অতিরিক্ত চালানো হবে। কলকাতা মেট্রোর (Kolkata Metro Special Service) তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Kolkata Metro: টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি পরিষেবা, রবিবার চলবে অতিরিক্ত মেট্রো

আরও পড়ুন: কৃত্রিম মস্তিস্কের সাথে মিশে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, তৈরি হবে নতুন প্রযুক্তি!

আগামী ২৪ ডিসেম্বর টেট পরীক্ষা (TET Exam) রয়েছে। রবিবার সাধারণত সকাল ৯ টায় প্রথম মেট্রো চালু হয়। তবে ওইদিনে সকাল ৬ টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। পরীক্ষার জন্যই সময় এগিয়ে আনা হয়েছে। দমদম (Dumdum) থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫০ মিনিটে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়, দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৫৫ মিনিটে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, টেট পরীক্ষার দিনে ২৩৪ টি মেট্রো চলবে। রবিবার পরিষেবা কম থাকায় ১৩০ টি মেট্রো চলে।

Kolkata Metro: টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি পরিষেবা, রবিবার চলবে অতিরিক্ত মেট্রো

টেট পরীক্ষার পাশাপাশি ওইদিন ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতাপাঠ অনুষ্ঠান রয়েছে। ফলে সেখানেও ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অতিরিক্ত মেট্রো চললে যাত্রীদের সুবিধাই হবে। পরীক্ষার দিন, আগামী ২৪ ডিসেম্বর শহর, শহরতলি ও জেলায় বাড়তি পরিষেবা পাওয়া যাবে। ওইদিন অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস রাস্তায় নামানো হবে। ইতিমধ্যেই বেসরকারি বাস (Private Bus) সংগঠনগুলিকে চিঠি দেওয়া হয়েছে।

টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি পরিষেবা, আগামী ২৪ ডিসেম্বর অতিরিক্ত মেট্রো

Kolkata Metro: টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি পরিষেবা, রবিবার চলবে অতিরিক্ত মেট্রো
Kolkata Metro: টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি পরিষেবা, রবিবার চলবে অতিরিক্ত মেট্রো

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করে ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে। কিন্তু পরীক্ষার কয়েকদিন বাকি থাকতেই পিছিয়ে দেওায় হয় তারিখ। ২৪ ডিসেম্বর নতুন তারিখ ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত টেটের দিনবদল করা হয়েছে বলে জানিয়েছিল পর্ষদ। দুপুর ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত