নজরবন্দি ব্যুরোঃ গত সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন, “শুভেচ্ছা। শান্তি, সন্ত্রাসমুক্ত অঞ্চলের আশায় থাকবে ভারত।” ভারত যে সর্বদা প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে সেকথাও মনে করিয়ে দিয়েছিলেন মোদি।
আরও পড়ুনঃ যুদ্ধের ফলে বিশ্বজুড়ে বাড়ছে খাদ্য সংকট ও গরিবি, চিন্তায় রাষ্ট্রসঙ্ঘ


অবশেষে তারই উত্তর দিলেন শাহবাজ। চিঠিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন দু’দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার। এছাড়াও শরিফ তার চিঠিতে জম্বু কাশ্মীর সমস্যার কথা বলেছেন। তিনি জানিয়েছেন ইসলামাবাদ সবসময়ই শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বিশ্বাসী। পাক নতুন প্রধানমন্ত্রী মোদির চিঠির উত্তরে লিখেছেন,

‘অভিনন্দন বার্তার জন্য আপনাকে ধন্যবাদ পাকিস্তান শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে বিশ্বাসী জম্মু কাশ্মীরের মত অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই এর কথা সবাই জানে এবার দুই দেশের মধ্যে শান্তি ও সামাজিক অর্থনৈতিক উন্নতির দিকে মনোযোগ করা প্রয়োজন’।



মোদিকে চিঠি নতুন পাক প্রধানমন্ত্রীর, বললেন কাশ্মীর সমস্যা সমাধানের কথা
উল্লেখ্য, ইমরান খানের অপসারণের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মসনদে বসেই বার্তা দিয়েছিলেন ভারতকে। সেখানে তিনি জানিয়েছিলেন শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তার উত্তরে এবার এই চিঠি লিখলেন শরিফ । এখন দেখার ব্যাপারে এটাই যে পাক নতুন প্রধানমন্ত্রী ভারতের সাথে কিভাবে তার কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক তৈরি করেন।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



