নজরবন্দি ব্যুরোঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিণতি কেবল রক্তক্ষয়ী, প্রাণক্ষয়ী হবে না। এর পরিণতি হতে পারে আরও মারাত্মক। তা পরিবেশ ও মানবসভ্যতার জন্যও এক ভয়ঙ্কর সময় ডেকে আনতে পারে। এই যুদ্ধের ফলে এমন কিছু অঞ্চলে খাদ্য সঙ্কট দেখা যাবে, যেখানে ইতিমধ্যেই এই সমস্যা রয়েছে।
আরও পড়ুনঃ জেল থেকে ছাড়া পেয়েই মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল এই ধর্মগুরুর বিরুদ্ধে।



রয়েছে নিরাপত্তাহীনতাও। ইতিমধ্যেই খাদ্য-আমদানিকারক দেশগুলিতে কিছুটা প্রভাব দেখা যাচ্ছে। আর এবার একই আশঙ্খার কথা শোনালেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর কথায়, ‘ইউক্রেনের পরিস্থিতি ভয়াবহ। যা আমরা প্রতিনিয়ত চাক্ষুষ করছি।’ এরপরই তিনি যোগ করেন, ‘যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়ছে৷

খাদ্য এবং জ্বালানির ঘাটতি আর অর্থনৈতিক সংকটে ভুগছেন বিশ্বের অন্তত ১৭০ কোটি মানুষ। যাদের এক পঞ্চমাংশই এখন দারিদ্র্যে দিন কাটাচ্ছেন৷ খিদের জ্বালায় কাতর।’ গুতেরেসের মতে, খাদ্য এবং জ্বালানির সংকট অনেক দরিদ্র দেশকে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। তাই দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।



যুদ্ধের ফলে বিশ্বজুড়ে বাড়ছে খাদ্য সংকট ও গরিবি, চিন্তায় রাষ্ট্রসঙ্ঘ
এমনিতেই করোনার জেরে গত দু’বছরে বিশ্ব জুড়ে নানা পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটেছে। আর এখন যুদ্ধের ফলে ফের সরবরাহে বাঁধা সৃষ্টি হয়েছে। জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে ব্যাপকহারে। আইএমএফ, বিশ্ব ব্যাঙ্ক, রাষ্ট্রসঙ্ঘ তাই একযোগে যুদ্ধ বন্ধের দাবি তুলেছে।







