জেল থেকে ছাড়া পেয়েই মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল এই ধর্মগুরুর বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হরিদ্বারের ধর্ম সংসদে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জেল খাটতে হয়েছে। এখন অবশ্য জামিনে মুক্ত তিনি। আর তারপরই মুসলিম নিধনে হাতে অস্ত্র তুলে নেওয়ার নিদান দিলেন তিনি। হিমাচলপ্রদেশের এক ধর্মসভায় মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠে গেল বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে।

আর পড়ুনঃ দিঘায় চাঞ্চল্যকর ঘটনা, স্নানের নগ্ন দৃশ্য ভিডিও করে চলছিল লাগাতার অত্যাচার!

জানা গিয়েছে হিমাচলপ্রদেশের উনায় একটি ধর্মসংসদের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন জ্যোতি নরসিংহানন্দ। এই ধর্মসভায় অন্যতম আয়োজক সত্যদেব সরস্বতী বলেন, “আমরা কোনও আইন মানি না। কাউকে ভয় পাই না।

মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল এই ধর্মগুরুর বিরুদ্ধে

কারণ আমরা কোনও ঘৃণা ভাষণ দিচ্ছি না।” সূত্রের দাবি, ওই ধর্মসভার অন্যান্য বক্তারাও প্রকাশ্যেই মুসলিম নিধনের উসকানি দিয়েছেন। জ্যোতি নরসিংহানন্দ কিছুদিন আগেই জামিন পেয়েছেন। তাঁর জামিনের শর্তই ছিল এই ধরনের কোনও অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না।

মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল এই ধর্মগুরুর বিরুদ্ধে

জেল থেকে ছাড়া পেয়েই মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল এই ধর্মগুরুর বিরুদ্ধে।

কিন্তু হিমাচলপ্রদেশের ওই ধর্মসভায় যোগ দিয়ে সেই শর্ত ভঙ্গ করলেন তিনি। যদিও সভার আয়োজকদের দাবি ওই ধর্মসভাটি প্রকাশ্য কোনও সমাবেশ ছিল না। একান্ত আলোচনা ছিল, তাই এতে কোনও নিয়ম ভঙ্গ হয়নি। পুলিশও বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন