‘আপনি এখন…নার্সিং হোমে বুর্জোয়া বিছানায়’, নাম না করে ‘অসুস্থ’ বুদ্ধবাবুকে নিশানা কবীর সুমনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও সংকট কাটেনি বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। রাজনৈতিক মতভেদের পার্থক্য দূরে রেখে বিভিন্ন দলের নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এমনই সময়ে কবীর সুমনের একটি ফেসবুক পোস্ট বিতর্কের সৃষ্টি করল। নাম না করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শিল্পী। টেনে আনলেন ১৯ বছর আগেকার ‘ধনঞ্জয়’ প্রসঙ্গ।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোল বদল, ৭ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নিয়ে একটি কবিতা লেখেন কবীর সুমন। এরপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে। নেটিজেনদের ধারণা, নাম না করেই অসুস্থ বুদ্ধবাবুকে আক্রমণ করেছেন তিনি। এমনকি একাংশের ধারণা, ফেসবুক পোস্টের এই কবিতার মাধ্যমে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন শিল্পী। কবিতার শেষ ভাগ বিশেষভাবে নজর কেড়েছে নেট মহলের। “আপনি এখন দ্বন্দ্বমূলক খাটে/ নার্সিং হোমে বুর্জোয়া বিছানায়/ ধনঞ্জয়ের খোয়াব স্মৃতির মাঠে/কমরেড প্রভু আপনারও বেলা যায়”। তবে হঠাত কেন এই পোস্টটি করলেন কবীর সুমন? জল্পনার মাঝেই শুরু হয়েছে কৌতূহল।

'আপনি এখন...নার্সিং হোমে বুর্জোয়া বিছানায়', নাম না করে 'অসুস্থ' বুদ্ধবাবুকে নিশানা কবীর সুমনের

কবীর সুমনের পোস্ট ঘিরে বির্তক শুরু হয়েছে। অনেকেই তাঁকে সমর্থন করছেন। তাঁদের কথায়, ধনঞ্জয় ও তাঁর পরিবারের প্রতি সমব্যথী। যদিও অনেকেই আবার কটাক্ষ করছেন। একজন অসুস্থ মানুষের মৃত্যু কামনার বিষয়টি অনেকেরই চক্ষুশূল হয়ে উঠেছে।

'আপনি এখন...নার্সিং হোমে বুর্জোয়া বিছানায়', নাম না করে 'অসুস্থ' বুদ্ধবাবুকে নিশানা কবীর সুমনের

উল্লেখ্য, গত শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। নয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সিপিএম নেতৃত্বের অনেকেই প্রবীণ নেতার সঙ্গে দেখা করেন। গত সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শারীরিক অবস্থার খোঁজ নেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘আপনি এখন…নার্সিং হোমে বুর্জোয়া বিছানায়’, নাম না করে ‘অসুস্থ’ বুদ্ধবাবুকে নিশানা কবীর সুমনের

'আপনি এখন...নার্সিং হোমে বুর্জোয়া বিছানায়', নাম না করে 'অসুস্থ' বুদ্ধবাবুকে নিশানা কবীর সুমনের
‘আপনি এখন…নার্সিং হোমে বুর্জোয়া বিছানায়’, নাম না করে ‘অসুস্থ’ বুদ্ধবাবুকে নিশানা কবীর সুমনের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত