জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ‘নিহত’, তুমুল শোরগোল আন্তর্জাতিক মহলে #ShinzoAbe

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার চেষ্টা৷ এদিন জাপানের নারা শহরে তাঁর ওপর হামলা চালানো হয়৷ প্রথম গুলিটি কান ছুয়ে বেরিয়ে গেলেও, তাঁর বুকে দ্বিতীয় গুলিট লাগে৷ সূত্রের খবর, এদিন গুলির আঘাত লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ‘নিহত’? জল্পনা শুরু।

আরও পড়ুনঃ Todays Horoscope: কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

জাপানের সংবাদমাধ্যম এনএইচকের তরফে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সাড়ে ১১ টা নাগাদ পশ্চিম জাপানের নারা শহরে ইয়ামাটো নাইদাইজি স্টেশনের কাছে রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন রাজনৈতিক ভাষণ দিচ্ছিলেন তিনি। সেইসময়েই তাঁর ওপর হামলা চালানো হয়। পরপর দুটি গুলির শব্দ পেতেই মাটিতে লুটিয়ে পড়ে শিনজো আবের দেহ।

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী 'নিহত', নারা শহরে চলল গুলি
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ‘নিহত’, নারা শহরে চলল গুলি

এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসার সময় তাঁর কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট হয়। শরীরে প্রাণের কোনও চিহ্ন ছিল না। জাপানে এই শব্দটি মৃত্যুর আগের পর্যায়কে বোঝায়।

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ‘নিহত’, নারা শহরে চলল গুলি

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী 'নিহত', নারা শহরে চলল গুলি
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ‘নিহত’, নারা শহরে চলল গুলি

২০০৬ সালে জাপানের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শিনজো আবে দুই বছর আগে শারিরীক অক্ষমতার কারণে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। শুক্রবার আততায়ীদের গুলিতে তাঁকে হয়ার চেষ্টার ঘটনায় তোলপাড় আন্তর্জাতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত