Todays Horoscope: কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন কালকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

আরও পড়ুনঃ বয়সটা সংখ্যা মাত্র, জন্মদিনে বৈশাখীর ঠোঁটের ছোঁয়ায় আহ্লাদে আটখানা শোভন

আজকের রাশিফলে (Ajker Rashifal) কী রয়েছে তা সবার কাছেই বেশ কৌতুহলের। আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। কিন্তু আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল। তাই আজকের রাশিফলে (Todays Horoscope) জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি……

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল
কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

মেষ (Aries): আজ আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে। অফিসের বস আপনার পরিশ্রম লক্ষ্য করতে পারেন। আপনার উন্নতিও হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে, তবে আপনি সম্পূর্ণ সাহসের সাথে এই সমস্যার মুখোমুখি হবেন এবং সফলতা পাবেন। আজ অতিরিক্ত ঋণ নেওয়া এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনি আজ খুব ক্লান্ত বোধ করতে পারেন।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

বৃষ (Taurus): যা অতীতে হয়ে গিয়েছে তার জন্য অনুশোচনা করা উচিত নয়। একঘেয়ে জীবন আপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির বড়দের আশীর্বাদ পাবেন এবং বাড়ির পরিবেশ ভাল থাকবে। আপনাকে অফিসে চ্যালেঞ্জিং কাজ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আজ দৌড়ঝাঁপ করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল
কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

মিথুন (Gemini): কালকের দিন যে কোনও ক্ষেত্রেই প্যাশন অনুসরণ করার জন্য আদর্শ। কর্মক্ষেত্রেও নতুন সুযোগ আসতে চলেছে। আর্থিক বিনিয়োগে হটকারিতা করবেন না। আপনার সহনশীলতা এবং ভয়হীন মনোভাব আপনাকে যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সফল করবে। কাজ মিটিয়ে একান্তে সময় কাটান। বেশি তেলযুক্ত খাবার বর্জন করুন।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফলকর্কট (Cancer): এতদিন ধরে বিভিন্ন সম্পর্ককে অবহেলা করলেও এখন কিন্তু মনোযোগ দেওয়ার সময় এসেছে। অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সাথে সংবেদনশীল ব্যাপারে আলোচনার সময় সংযত থাকুন। সমস্ত কিছুর ভালো দিক দেখতে চেষ্টা করুন। আত্মবিশ্বাসের অভাব অনেক কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ মেটাতে গিয়ে অনেক সময় যাবে।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল
কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

সিংহ (Leo): বর্তমান সম্পর্ক খুব বেশি সচল না হলে এখনই তা নিয়ে ভাবা উচিত। কর্মক্ষেত্রে মতপার্থক্য হতে পারে। আজ আপনি বাড়ির লোকেদের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পেতে পারেন। বাবার সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। চাকরিজীবীরা শীঘ্রই ভাল সুযোগ পেতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক অনটনের কারণে মনও অস্থির থাকবে। আজ মানসিক চাপ বৃদ্ধির কারণে স্বাস্থ্যও কিছুটা দুর্বল থাকবে।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

কন্যা (Virgo): আপনি পার্টনারের মনোযোগ আকর্ষণ করতে চাইবেন। আজ প্রতিপক্ষকে আপনার শক্তি প্রদর্শন করতে পারেন। গুরুজনদের সম্মান দিয়ে কথা বলুন। আপনার পুরানো ধ্যান ধারণা বদলানোর সময় এসেছে। পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে আনন্দ করে সময় কাটবে। না।অকারণ ব্যয় আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল
কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

তুলা (Libra): তুলা রাশির জাতকদের আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে।সম্পর্কে খানিকটা আক্রমণাত্মক ভাব দেখাবেন। তবে কাজের জায়গায় বেশ আত্মবিশ্বাসী এবং ইতিবাচক মনোভাব থাকবে। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। আপনার কাজে গতি আসবে। ব্যবসায়ীরা কিছু নতুন এবং বড় গ্রাহকদের সঙ্গে সংযোগ করার সুযোগ পেতে পারেন। আপনার আর্থিক সমস্যাও আজ কাটতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

বৃশ্চিক (Scorpio): সন্ধ্যায় কোনও অপ্রত্যাশিত সুখবর আসবে। আত্মীয় এবং বন্ধুদের কাছে আপনার ভাবমূর্তি খারাপ করার চক্রান্ত হতে পারে। তাই সাবধান থাকুন। পরিবারের বয়স্ক সদস্যদের থেকে সাহায্য আর্থিক সহায়তা আপনাকে অনেক কাজের সুবিধা করে দেবে। বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাথা ঠান্ডা করে কাজ করলে সম্ভাবনা আটকানো যাবে। সহকর্মীদের মতের সঙ্গে না মিললে সমস্যা তৈরি হতে পারে।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

ধনু (Sagittarius): সর্বসমক্ষে প্রেম প্রকাশ করবেন। সময়ের কাজ সময় মতো শেষ হবে জন্য মেজাজও ভালো থাকবে। সংবেদনশীল কাজ করার সময় সাবধান হতে হবে। নতুন ভাবনাকে স্বাগত জানান। মনে কোনও সংকীর্ণতা রাখবেন না। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান হোন। কোনও নতুন রোগে ভুগতে পারেন। স্ত্রীয়ের সাথে রোম্যান্টিক সময় কাটান।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল
কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

মকর (Capricorn): শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা আসতে পারে। যদিও এই সমস্যাটি সাময়িক। গুরুজন এবং শিক্ষকদের সাহায্যে আপনার সমস্যার সমাধান হতে পারে। চাকুরিজীবীদের অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। পারিবারিক জীবেন সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের স্নেহ ও সাপোর্ট পাবেন। আজ স্বাস্থ্য ভাল থাকবে।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

কুম্ভ (Aquarius): বর্তমান সম্পর্ক নিয়ে খুশি থাকুন নয় তো পরে পস্তাতে হবে। আপনি কেরিয়ার নিয়ে বড় কিছু ভেবে থাকলে এখনই তা করার সময়। পরিবারের সাথে কোনও নতুন কাজ শুরু হতে পারে। আজ আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। নতুন কাজ নিয়ে আগ্রহ তৈরি হতে পারে। আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে কাজের জন্য পরিবার থেকে দূরে থাকতে হতে পারে।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল
কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

মীন (Pisces): ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। চাকুরিজীবীদের সামনে উন্নতির পথ খুলে যাবে। কাজের জায়গায় কোনও ঝামেলায় জড়াবেন না। আজ সকলের সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। নিজের সন্তানের পড়াশোনা নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকবেন। স্ত্রীয়ের সাথে প্রেমের সম্পর্ক নতুন মোড় নেবে। আপনি বিরক্তিকর মেজাজে থাকতে পারেন। অনেক কাজে মনোনিবেশ করার ফলে আপনি দিশেহারা হয়ে পড়তে পারেন।

কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল
কোন রাশিতে অর্থ আর কোন রাশিতে প্রেম প্রাপ্তি? জানুন আজকের রাশিফল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত