Sovan-Baisakhi: বয়সটা সংখ্যা মাত্র, জন্মদিনে বৈশাখীর ঠোঁটের ছোঁয়ায় আহ্লাদে আটখানা শোভন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নামের সঙ্গেই জড়িয়ে রখেছেন একে অপরের নাম। নিজেদের সম্পর্কের দৃঢ়তার প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন বাংলার চর্চিত যুগল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনে আলতো ঠোঁটের ছোঁয়ায় বোঝাতে চাইলেন তাঁরা এক এবং অভিন্ন। সেইসঙ্গে ক্যাপশনে লিখলেন “হ্যাপি বার্থডে মাই লাইফলাইন”। আহ্লাদে আটখানা হয়ে শোভন বোঝালেন বয়সটা সংখ্যা মাত্র।

আরও পড়ুনঃ Weather Updates: চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, বড় পূর্বাভাস জানালো হাওয়া অফিস

বয়সটা সংখ্যা মাত্র, শোভনের জন্মদিনের ছবি ভাইরাল 
বয়সটা সংখ্যা মাত্র, শোভনের জন্মদিনের ছবি ভাইরাল 

আর তাঁদেরকে নিয়ে চর্চা হওয়া খুব স্বাভাবিক। বিজয়া দশমীর দিনে বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিয়ে শোভন নিজেদের সম্পর্ককে মান্যতা দিয়েছিলেন। সদ্য জামাইষষ্ঠীতে শোভনের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন বৈশাখী নিজেই। এখন আবার জন্মদিনে সোহাগে, আদরে ভরিয়ে দিলেন কাছের মানুষটিকে।

বয়সটা সংখ্যা মাত্র, শোভনের জন্মদিনের ছবি ভাইরাল 
বয়সটা সংখ্যা মাত্র, শোভনের জন্মদিনের ছবি ভাইরাল 

তবে আর রাজনীতি থেকে বেশী সময় হয়তো দূরে থাকবেন না তাঁরা। কারণ, নবান্নে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাতের পরেই শোভন ঘোষণা করেন তিনি ফিরছেন রাজনীতিতে। বৈশাখী বলেছিলেন দিদি ভাইয়ের অভিমানের প্রাচীর ভাঙল। শোনা যাচ্ছে, ২১ জুলাইয়ের মঞ্চ আলোকিত করতে দেখা যেতে পারে শোভন-বৈশাখীকে।

বয়সটা সংখ্যা মাত্র, শোভনের জন্মদিনের ছবি ভাইরাল 

বয়সটা সংখ্যা মাত্র, শোভনের জন্মদিনের ছবি ভাইরাল 
বয়সটা সংখ্যা মাত্র, শোভনের জন্মদিনের ছবি ভাইরাল 

২০১৯ সালের নির্বাচনের পর দিল্লিতে গিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নামলেও আর দেখা যায়নি দুই জনকে। দীর্ঘ সময় রাজনীতিতে থেকে দূরে থাকার পর এবার রাজনীতি কামব্যাক হতে চলেছে তাঁদের। তাঁর আগে জন্মদিনের ছবি আরও একবার এই চর্চিত যুগলকে আলোচনার লাইমলাইটে এনে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন