ভুয়ো আইএএসের পর এবার খোঁজ মিলল শুভেন্দুর নকল সচিব অর্ণবকান্তির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভুয়ো আইএএসের পর এবার খোঁজ মিলল শুভেন্দুর নকল সচিব অর্ণবকান্তির।  ভুয়ো আইএএসের ভুয়ো ভ্যাকসিন প্রদান কেন্দ্রে ভুয়ো টীকা করণ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। ধৃত জালিয়াত দেবাঞ্জন দেবের সাথে তৃণমূলের কিছু নেতা কর্মীদের ছবি প্রকাশ্যে আসার পর এই নিয়ে শাসক শিবিরের বিরুদ্ধে আসরে নামে প্রধান বিরোধী দল বিজেপি। ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছে প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। আর এরই মধ্যে এবার খোঁজ মিলল বিধায়কের নকল সচিবের।

আরও পড়ুনঃ অধিকারী দাপট মিটিয়ে কাঁথি পুরসভা দখল করতে এবার নয়া কৌশল শাসক শিবিরের।

যে বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। নিজেকে শুভেন্দুর সচিব বলে পরিচয় দেওয়া অর্ণবকান্তি দাস নামে ওই ব্যক্তির ব্যাপারে শুভেন্দুকে ফোন করতেই পাল্টে গেল পরিচয়। এক প্রথম সারির সংবাদ মাধ্যমের উদ্যোগে ধরা পরে এই জালিয়াতি। মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত অর্ণবকান্তির একসময়  নিয়মিত যাতায়াত ছিল দলের রাজ্য দফতরে। তবে তাঁকে বিশেষ কোন পদ দেয়নি রাজ্য বিজেপি। এদিকে তাঁর টুইটারে শুধু বিজেপি পরিষদীয় দলের সচিব পরিচয় দেওয়া থাকলেও, হোয়াটসঅ্যাপে লেখা ছিল, তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও সচিব। প্রথম সারির ওই সংবাদমাধ্যমের পক্ষ থেকে রবিবার ১টা ১৩ মিনিটে নেওয়া তাঁর হোয়াটস্যাপের বায়োর স্ক্রিনসট তুলে ১ টা ২২ নাগাদ পাঠানো হয় শুভেন্দুকে।

তারপরেই ভোল বদল। দুপুর ১টা ৪০ মিনিটে দেখা যায়, বিরোধী দলনেতার সচিব তো নয়ই, বিজেপি-র সব ‘পদ’ই মুছে ফেলেছেন তিনি। টুইটারেও বদলে যায় তাঁর পরিচয়। এখন তিনি শুধুই ‘চৌকিদার অর্ণবকান্তি দাস’। এই বিষয়ে তাঁর বক্তব্য জানতে ফোন করা হয় অর্ণবকান্তিকেও। কিন্তু প্রশ্ন শুনেই প্রথমে তিনি ফোন কেটে দেন। পরে অবশ্য নিজেই ফোন করে জানান, ‘ভুল ধারণার থেকে এটা করেছিলাম। আমার কোনও অসত্‍ উদ্দেশ্য ছিল না।’ এদিকে তাঁর এই জালিয়াতি নিয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিল বিজেপি।

ভুয়ো আইএএসের পর এবার খোঁজ মিলল শুভেন্দুর নকল সচিব অর্ণবকান্তির।  এই নিয়ে ওই সংবাদমাধ্যমকে মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন ”সত্যিই এমন দাবি করেছেন নাকি! খোঁজ নিচ্ছি। সোমবারই এটা নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলব।” এদিকে এই নিয়ে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত