নজরবন্দি ব্যুরোঃ অধিকারী দাপট মিটিয়ে কাঁথি পুরসভা দখল করতে এবার নয়া কৌশল শাসক শিবিরের। দীর্ঘকাল ধরেই পূর্ব মেদিনীপুর একচ্ছত্র দাপট দেখে আসছে অধিকারী পরিবারের। বিশেষত কাঁথি কেন্দ্রকে কয়েক দশক ধরে নিজেদের গড় বানিয়ে রেখেছে তারা। এবারের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ আসন তৃণমূল জিতলেও কাঁথি উত্তর ও দক্ষিণ দু’টি আসনেই ফুটেছে পদ্ম।
আরও পড়ুনঃ দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও স্বস্তি দিচ্ছে মৃত্যু ও সুস্থতার হার।


এদিকে অধিকারী বাড়ির বড় ছেলে তৃণমূল ছাড়ার পর থেকেই শাসকদলের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে অধিকারী পরিবারের। আরেক ছেলে সৌমেন্দুকে পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার। এই অবস্থায় অধিকারী দাপট থেকে জেলাকে মুক্ত করতে উঠেপড়ে নেমেছে তৃণমূল শিবির। সেই উদ্যোগে তাঁদের প্রথম লক্ষ্য পুরসভায় জয়লাভ। আর পুরসভা জয়ে শাসক শিবিরের তুরুপের তাস হতে চলেছে জেলা সভাপতি তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং মন্ত্রী অখিল গিরি, যিনি প্রবল অধিকারী বিরোধী বলে পরিচিত। সূত্রের খবর শনিবার কাঁথি পুরসভার বর্তমান কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠক করেন মত্স্যমন্ত্রী অখিল, সেচমন্ত্রী সৌমেন ও প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর।
যেখানে এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিধানসভা ভোটের পরে পরেই কাঁথি পুরসভার নতুন প্রশাসকের দায়িত্ব নিয়েছেন অধিকারী পরিবারের বিরোধী হিসেবে পরিচিত সিদ্ধার্থ মাইতি। মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনিও ছিলেন। সূত্রের খবর, কী ভাবে কাঁথি পুর এলাকায় নাগরিক পরিষেবায় জোর দিয়ে পুরভোটের আগে তৃণমূলের পক্ষে জমি মজবুত করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
অধিকারী দাপট মিটিয়ে কাঁথি পুরসভা দখল করতে এবার নয়া কৌশল শাসক শিবিরের। তবে পুরভোট নিয়ে আলোচনার দাবি উরিয়ে জ্যোতির্ময়বাবু জানিয়েছেন ”পুরসভা এলাকায় বেশ কিছু সার্ভে নিয়ে আলোচনা হয়েছে। এর বেশি কিছু নয়।” মূলত পুরসভা দখলের মাধ্যমেই পরবর্তীকালে অধিকারী পরিবারের শক্তি খর্ব করে মেদিনীপুর দখল করতে চাইছে শাসক শিবির।









