দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও স্বস্তি দিচ্ছে মৃত্যু ও সুস্থতার হার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও স্বস্তি দিচ্ছে মৃত্যু ও সুস্থতার হার। দেশে ধীরে ধীরে প্রভাব কমে আসছে করোনার দ্বিতীয় ঢেউয়ের। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা বাড়লেও কমল মৃত্যু হার। একই সাথে বৃদ্ধি পেল সুস্থতার হারও। যা স্বস্তি দিচ্ছে দেশের চিকিৎসামহলকে। তবে তৃতীয় ঢেউ যে আসন্ন তা নিয়ে আগেই সতর্ক করেছে বিশেসজ্ঞরা। একই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে নয়া ডেল্টা প্লাস ভ্যারিয়েণ্ট।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ‘স্বেচ্ছায়’ ৩১৫ টাকা দিলে তবেই মিলছে টিকা, বিস্ফোরক অভিযোগ।

তবে একই সঙ্গে চিকিৎসকরা জানাচ্ছেন মানুশ সতর্ক থাকলে আগামী ঢেউ অনেকটাই রুখে দেওয়া সম্ভব হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৫০,০৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আশা জাগিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৭৫%। এখনও পর্যন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। মৃতের সংখ্যা ১,২৫৮। গতকালের নিরিখে অনেকটাই নিম্নমুখী মৃত্যুসংখ্যা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৭,৯৪৪ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ কোটি ০২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা ২ কোটি ৯২ লক্ষ ৫১`হাজার ০২৯। অন্যদিকে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১।

এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। এছাড়া এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন সাড়ে ৩২ কোটি ১৭ লক্ষের বেশি মানুষ। শনিবার নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষ ৭৭ হাজার ৩০৯টি। এদিকে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হলেও আইসিএমআর-এর চিকিত্‍সক সমীরণ পান্ডা শনিবার জানান, করোনার তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না। আরও বেশি করে টিকাকরণের মাধ্যমে করোনার তৃতীয় ঢেউকে ক্রমাগত প্রশমিত করা যাবে।

দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও স্বস্তি দিচ্ছে মৃত্যু ও সুস্থতার হার। ডেল্টা প্লাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে দেশের প্রত্যেক মানুষকে টিকা নিতে হবে বলেও সতর্ক করেন সমীরণ পান্ডা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে দেশের ১০টি রাজ্য থেকে ৪৯ জনের ডেল্টা প্লাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত