‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে গ্রামে রাত্রিযাপন করবেন দিদির দূতরা, জানিয়ে দিলেন অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরের শুরুতেই নয়া কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল। আগামী ১১ জানুয়ারি থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্প নিয়ে মাঠে নামছে তৃণমূল। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে সোমবার সকালে তৃণমূলের সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের আগে দুয়ারে পৌচ্ছবে ‘দিদির দূত’, দুর্নীতি রুখতে ‘সুরক্ষা কবচ’ দিলেন মমতা

আর সেই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্পের অন্তর্গত তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের মানুষের দুয়ারে ‘দিদির দূত’ হয়ে পৌচ্ছে যাবেন। অপর দিকে ‘দিদির সুরক্ষা কবচ’ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ সব প্রকল্পের সুবিধা।

আজ নজরুল মঞ্চ থেকে সেই কথায় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথায় মিলবে এই অ্যাপ? অভিষেক জানান, Google Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। ১০ কোটি মানুষের বাড়ি এই অ্যাপের মাধ্যমে ম্যাপ করা হবে। সবাই সরকারের যে ১৫ টি প্রকল্প রয়েছে তা ঠিকমতো পাচ্ছে কি না সেটা খতিয়ে দেখা হবে।

9 1

এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, আবাস যোজনা, স্বাস্থ্য়সাথী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী-সহ সব প্রকল্প। এই অ্যাপের মাধ্যমে এই প্রকল্পগুলো মানুষের বাড়ি পৌঁছে দেওয়া হবে। এছাড়াও আগামী ১১ জানুয়ারি থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্প নিয়ে মাঠে-ময়দানে নামছে তৃণমূল।

‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে গ্রামে রাত্রিযাপন করবেন দিদির দূতরা, জানিয়ে দিলেন অভিষেক

Screenshot 2023 01 02 133142

সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ঘোষণা করেন, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির অন্তর্গত তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে যাবেন। কথা বলবেন মানুষের সঙ্গে গ্রামে রাত্রিযাপন করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর