১৬ টি জেলায় করোনা মৃত্যু। দেখুন আজ আপনার জেলার করোনা চিত্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৬ টি জেলায় করোনা মৃত্যু। দেখুন আজ আপনার জেলার করোনা চিত্র। রাজ্যে একদিকে বাড়ছে সুস্থতার হার অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ১৬১ জন। আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। অন্যদিকে একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৪২ জন। এই দুই পরিসংখ্যানের মাঝে দুঃখের বিষয় হল এদিনও করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের।

আরও পড়ুনঃ মেয়াদ বাড়লো সৌরভের। বহাল থাকছেন সভাপতি পদে।

রাজ্যে করোনা ভাইরাসের প্রাথমিক পর্যায়ে কলকাতা এবং তাঁর যমজ শহর হাওড়া তে হুহু করে বাড়ছিল করোনা সংক্রমণ। কিন্তু এখন কিছুটা সংক্রমণ কমছে কলকাতা এবং হাওড়া জেলাতে। এদিন হাওড়া জেলায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১৭৩ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫। একই দিনে হাওড়া তে করোনা মুক্ত হয়েছেন ১২৩ জন। যানিয়ে হাওড়া তে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৭০১ জন। অর্থাৎ হাওড়া জেলাতে আর অ্যাকটিভ আক্রান্ত রয়েছেন ৮৯৫ জন। এদিন জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে ৪ টি। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেছে ৪৪৯ এ।

আজ উত্তর ২৪ পরগণাতে সংক্রামিত হয়েছেন ৫৫৬ জন। যা নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা এখন জেলা জুড়ে ৪১ হাজার ৬৭ জন। উত্তর ২৪ পরগণাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৬৫৩ জন। আজ এই জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৬১৭ জন। অন্যদিকে আজ জেলা জুড়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৭৬ জনের। পাশাপাশি জেলাজুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৫৩৮ জন। আজ এই জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৭৭ জন।

অন্যদিকে আজ শহর কলকাতাতে সংক্রামিত হয়েছেন ৫৪৬ জন। যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত সংক্রামিত হলেন ৪৬ হাজার ৪৭ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৪৩৫ জন। যার মধ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৫২৬ জন। আজ কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেল ১ হাজার ৪৬১ তে। শহরে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৫১ জন। এদিন গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯ জন।

এদিন রাজ্যের সবকটি জেলাতেই করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। পাশাপাশি সব কটি জেলা থেকেই বহু মানুষ করোনা মুক্ত হয়েছেন। উল্লেখ্য এদিন রাজ্যের ১৬ টি জেলায় করোনা মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ১০ টি জেলায়। রাজ্যের সব জেলা জুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৩ হাজার ৫২১ জন। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

WB DHFW Bulletin 12th SEPTEMBER REPORT FINAL page 002

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত