মেয়াদ বাড়লো সৌরভের। বহাল থাকছেন সভাপতি পদে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মেয়াদ বাড়লো সৌরভের। বহাল থাকছেন সভাপতি পদে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সহ ক্রিকেট প্রশাসনের সকলের মেয়াদ বাড়ছে। ‘কুলইং অফ’ বিষয়টি এখনও আদালতের বিচারাধীন .সুপ্রিম কোর্ট এখনও এই বিষয়ে রায় দেয়নি। যে নিয়মে ৩ বছরের মেয়াদ শেষে পদ ছেড়ে কূল অফ এ যেতে হবে যে কোনো ক্রিকেট প্রশাসন পদাধীকারী কে। সৌরভ নিজেও প্রথম থেকে ভবিষ্যত নিয়ে চিন্তিত ছিলেন। ঘনিষ্ট মহলে বলেছিলেন সর্বোচ্চ আদালতের রায় এর দিকে তাকিয়ে।

আরও পড়ুনঃ একাধিক দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্য মেদিনীপুরে।

বোর্ড সভাপতির পদ গ্রহণের সময় মেয়াদ এর মাত্র ১১ মাস বাকি ছিল। তিনি বলেছিলেন ‘হাতে তো মাত্র ১১ মাস ,যতদিন থাকবো ভালো কাজ করার চেষ্টা করব’। তারপর গোলাপী টেস্ট প্লেয়ারদের বেতন বৃদ্ধি আইপিএল উদ্বোধনী খরচ হ্রাস থেকে ঘরোয়া ক্রিকেট এর উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেন তিনি। গোলাপী বলে ইডেনে টেস্ট তার অন্যতম বড় সিদ্ধান্ত।

পরবর্তীকালে করোনা আবহের মধ্যে ইচ্ছে থাকলেও সেই ভাবে কাজ করতে পারেননি। ছয় মাস কার্যত ঘরবন্দী থাকার পরে এবার আইপিএলের উদ্বোধনের জন্য দুবাই গিয়েছেন। এর মধ্যেই বিসিসিআই-র তরফে জানানো হয়েছে ৩০ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সভা বাতিল হয়ে গিয়েছে। এর কারণ করোনা বলা হলেও সেই সময় আরব এ চলবে আইপিএল যা শেষ হবে ১০ ই নভেম্বর।

তারপর সেরকম সময় না থাকায় ডিসেম্বর এই সাধারণ সভা হবে বলে মনে করা হচ্ছে. ফলে আপাতত ৩ মাস বাড়লো সৌরভ জয় সহ সকলের মেয়াদ। ভারতীয় বোর্ড তামিলনাড়ু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট এ নথিভুক্ত. যার নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর এই শেষ করতে হবে সাধারণ সভা। তবে করোনা পরিস্থিতিতে তা ৩ মাস পিছিয়ে যাওয়াই কাজ চালিয়ে যেতে পারবেন সৌরভ।

মেয়াদ বাড়লো সৌরভের। বোর্ড এর বিশ্বস্ত সূত্রে খবর ডিসেম্বর এর আগে যে সভা হওয়ার সম্ভাবনা নেই. এছাড়া করোনা আবহে পিছিয়ে যাচ্ছে সব রাজ্যের ক্রিকেট নির্বাচন। সিএবি তেও বার্ষিক সভা পিছিয়ে যাচ্ছে। সরকারের নির্দেশি ১০০ জনের বেশি জমায়েত নয়. এদিকে সিএবির সদস্য প্রায় ১৫০। আবার সৌরভের মেয়াদ ৫ বছর বাড়ানোর জন্য আগেই সুপ্রিম কোর্ট এ আবেদন করে রেখেছে বোর্ড এর ক্ষমতাসীন প্যানেল। আপাতত পদে বহাল থাকলেও অদূর ভবিষ্যতে এই রায়ের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতীয় বোর্ডকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত