একাধিক দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্য মেদিনীপুরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একাধিক দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলে কর্মী নিয়োগ, মিড ডে মিল সহ একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সবথে গুরুতর অভিযোগ হল যে তিনি নিজের ছেলে কে চাকরি দিয়েছেন অসৎ পথে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে। অভিযুক্ত মানিক দোলুই বিজয়কৃষ্ণ জাগৃহি বাণীপীঠের প্রধান শিক্ষক। এই স্কুল টি পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের কাঁথির মারিশদায় অবস্থিত।

আরও পড়ুনঃ আজ করোনায় মৃত্যু ৫৯ জনের। রাজ্যে মোট আক্রান্ত প্রায় ২ লাখ।

- Advertisement -

এদিন সকালে স্কুলের গেটের বাইরে প্রধান শিক্ষক মানিক দোলুইয়ের বিরুদ্ধে পোস্টার পড়ে। পোস্টারে লেখা হয়েছে নিজের ছেলেকে চাকরি করে দেওয়ার জন্যে দূর্নীতির পথ অবলম্বন করেছেন মানিক বাবু। পাশাপাশি অন্য একটি পোস্টারে লেখা রয়েছে, স্কুলে কর্মী নিয়োগ, মিড ডে মিল সহ একাধিক বিষয়ে দুর্নীতির সাথে জড়িয়ে তিনি।

এই পোস্টারের খবর চাউড় হওয়ার সাথে সাথেই হুলুস্থুলু পড়ে যায় এলাকায়। পরে খোঁজ নিলে এলাকাবাসী গুরুতর অভিযোগ আনেন তাঁর বিরুদ্ধে। জানা যায় তিনি শুধু ওই স্কুলের প্রধান শিক্ষক নন সাথে একজন তৃণমূল নেতাও। সাথে ওই স্কুলের পরিচালন কমিটির সম্পাদক তিনি। এলাকায় প্রভাব এবং তাঁর সাথেই পরিচালন কমিটির সম্পাদক হওয়ার দরুন একাধিক দূর্নীতির সাথে জড়িয়ে থাকলেও কেউ কিছুই করতে পারেন না প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ অক্সফোর্ডের ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। বিশ্বকে সুখবর দিল MHRA। #BreakingNews

অভিযোগ, একতরফা এবং বেআইনিভাবে বিজয়কৃষ্ণ জাগৃহি বাণীপীঠের তৃণমূল পরিচালিত পরিচালন কমিটি গঠন করা হয়। সেখানে সম্পাদক পদে বসানো হয় প্রধান শিক্ষক মানিক দোলুই কে। তাঁর পর থেকেই একাধিক দূর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন তিনি। অন্যদিকে মানিক বাবু যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন তাঁকে কালিমালিপ্ত করার জন্যেই বদনাম করার চেষ্টা চলছে। সেই কারনেই রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পোস্টার লাগিয়েছে।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর