পরীক্ষার ৬৯ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিকের। ভোটের মরসুমেই ফলাফল প্রকাশিত হল। এ বছর পাশের হার ৯০ শতাংশ। বেশ কিছুদিন আগেই শিক্ষা সংসদ জানিয়েছিল, ৮ মে ২০২৪, বুধবার ফলপ্রকাশ হবে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। চলতি বছরে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: দুই বঙ্গ তরুণের দাপটে ম্যাচ জিতে প্লে অফ জমিয়ে দিল দিল্লি

এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৯.৭৭ শতাংশ। দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর, চতুর্থ কালিম্পং এবং পঞ্চম স্থানে কলকাতা।

প্রথম দশে ১৫ জেলা থেকে মোট ৫৮ জন। ছাত্র ৩৫ এবং ছাত্রী ২৩ জন। এর মধ্যে ১৩ জনই হুগলির। প্রথম দশে বাঁকুড়ার ৯ জন। চতুর্থ স্থানে কলকাতা। মেধাতালিকায় কলকাতার ৫ জন। পঞ্চম স্থানে পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর।
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, জেলা স্কুল টেক্কা দিল কোলকাতাকে

এবারের উচ্চমাধমিকে প্রথম হয়েছেন অভীক দাস, ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল (আলিপুরদুয়ার)। প্রাপ্ত নম্বর: ৪৯৬। দ্বিতীয় স্থানে সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রাপ্ত নম্বর: ৪৯৫। তৃতীয় স্থানে অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা। প্রাপ্ত নম্বর: ৪৯৪ ।



