করোনা; কমপ্লিট লকডাউন ঘোষনা রাজ্যের একাধিক এলাকায়।#Exclusive

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার কমপ্লিট লকডাউন রাজ্যে, ভয়াবহ ভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের একাধিক এলাকায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। গত কয়েক দিন ধরেই করোনা ভাইরাসের তাণ্ডব চলছে পশ্চিমবঙ্গে

রাজ্যে কমল সুস্থতার হার; প্রায় সব জেলায় বাড়ল করোনা সংক্রমণ। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি দার্জিলিং জেলায়।অন্যদিকে সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। তেমনই আজও বাংলায় অব্যাহত করোনার তাণ্ডব।

আরও পড়ুনঃ করোনার দূর্বার গতি, ফের সম্পূর্ণ লকডাউনের পথে কলকাতা!

সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৬১ জন।নতুন ৮৬১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৮৭ জন। পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে।

এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২২ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯। অন্যদিকে এদিন রাজ্যে কমল সুস্থতার হার। য়াজ রাজ্যে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৬৬.২৭ শতাংশ।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার বেশ কিছু এলাকায় এবার কমপ্লিট লকডাউন রাজ্যে । একদিনে ১৬ জনের করোনায় আক্রান্ত হওয়াতে উত্তর দিনাজপুরের ডালখোলায় ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।লকডাউন শূরু বুধবার থেকে। জাতীয় সড়ক, অত্যাবশ্যকীয় পণ্য ও সরকারি দপ্তরে কেবলমাত্র ছাড় পাওয়া যাবে। এছাড়া পুরোপুরি লকডাউন লাগু হল ডালখোলায়।

অন্যদিকে মালদাতেও করোনা বিস্তার ঠেকাতে তিনটি পুরসভা এলাকায় সাতদিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। পুরসভা গুলি হল, ইংরেজ বাজার, কালিয়াচক, ও পুরাতন মালদা। মঙ্গলবার থেকে এই এলাকাগুলি সম্পূর্ণ লকডাউনের আওতায় পড়বে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর