নজরবন্দি ব্যুরোঃ করোনার দূর্বার গতি, ফের সম্পূর্ণ লকডাউনের পথে কলকাতা! ভয়াবহ ভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের একাধিক এলাকায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। এবং কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে লকডাউন ঘোষণা করতে চলেছে রাজ্য।
সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৬১ জন।নতুন ৮৬১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৮৭ জন। পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২২ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯।


রাজ্যের মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা এবং হাওড়ার অবস্থা সবথেকে গুরুতর। কলকাতায় এদিন রেকর্ড পরিমানে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, সংখ্যাটা হল ২৮১! এদিন মৃত্যুও হয়েছে ১০ জনের। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বেশ কিছু এলাকায় এবার কমপ্লিট লকডাউনের পথে হাঁটছে।
কয়েকটি জেলার জন্যে আজই ঘোষণা করা হয়েছে লকডাউন, পাশাপাশি আগামীকাল কলকাতা কে সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়ার ঘোষণা করা হতে পারে বলে জানাচ্ছে সূত্র। কার্যত সম্পূর্ণ লকডাউনের পথে কলকাতা। কলকাতার পাশাপাশি হাওড়া উত্তর এবং দক্ষিন ২৪ পরগণার সব থেকে সংক্রামিত অংশ গুলিতেও আগামীকাল লকডাউনের ঘোষণা করতে পারে রাজ্য সরকার।
এদিকে একদিনে ১৬ জনের করোনায় আক্রান্ত হওয়াতে উত্তর দিনাজপুরের ডালখোলায় ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।লকডাউন শূরু বুধবার থেকে। জাতীয় সড়ক, অত্যাবশ্যকীয় পণ্য ও সরকারি দপ্তরে কেবলমাত্র ছাড় পাওয়া যাবে। এছাড়া পুরোপুরি লকডাউন লাগু হল ডালখোলায়।


অন্যদিকে মালদাতেও করোনা বিস্তার ঠেকাতে তিনটি পুরসভা এলাকায় সাতদিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। পুরসভা গুলি হল, ইংরেজ বাজার, কালিয়াচক, ও পুরাতন মালদা। মঙ্গলবার থেকে এই এলাকাগুলি সম্পূর্ণ লকডাউনের আওতায় পড়বে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



