বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল, মেসিকে টপকে দ্বিতীয় স্থানে অধিনায়ক সুনীল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল, মেসিকে টপকে দ্বিতীয় স্থানে অধিনায়ক সুনীল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলী যখন একের পর একের রেকর্ডবুকে নিজের নাম তুলে গোটা দেশের নয়নের মণি হয়ে উঠেছেন তখন প্রায় নিঃশব্দে দেশের হয়ে একের পর এক গোল করে রেকর্ডবুকে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার কাজ চালিয়ে যাচ্ছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি। তাও যে সে রেকর্ড নয় ফুটবল দুনিয়ার দুই বর্তমান কিংবদন্তির সাথে একাসনে বসে রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ রাজ্যের দাবি মেনে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র!

শুধু তাই নয় দুজনের মধ্যে টপকে গেলেন একজনকে। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে তাঁর জোড়া গোলেই জয় পেল ভারত। ১১ ম্যাচ পর খরা কাটিয়ে জয়ের সরণীতে ফিরে এল ভারত। সেই সঙ্গে জিইয়ে রাখল এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যাওয়ার আশাও। আর সুনীল গড়লেন একের পর এক রেকর্ড। যার মধ্যে প্রধান সক্রিয় খেলোয়াড় হিসেবে দেশের হয়ে গোলসংখ্যায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পার করে যাওয়া। গত বৃহস্পতিবার বিশ্বকাপ যােগ্যতা-অর্জনপর্বে চিলির বিরুদ্ধে দেশের জার্সিতে ৭২ গােল করে সুনীলকে ছুঁয়েছিলেন লিও। এদিন ফের জোড়া গােলে তাঁকে টপ গেলেন ভারতীয় ফুটবলের পােস্টার বয়। সুনীল টপকে গেলেন আমরশাহীর আলি মাবখুতকেও (৭৩)।

সক্রিয় গােলস্কোরার হিসেবে সামনে কেবল ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে (১০৩)। শুধু তাই নয়। এদিন বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গােলে দেশের জার্সিতে সর্বাধিক গােলস্কোরারের তালিকায় নিজেকে প্রথম দশে নিয়ে এলেন ভারত অধিনায়ক। আর চার গােল করলে ফুটবল সম্রাট পেলের নজির ভেঙে দেবেন ছেত্রী। সবমিলিয়ে ফের সুনীলে মাতােয়ারা ভারতীয় ফুটবল। পড়শি দেশের বিরুদ্ধে জোড়া গােলে আইএম বিজয়নেরও একটি নজির স্পর্শ করলেন তিনি। বিশ্বকাপ কোয়ালিফায়ারে দলের জয়ে সর্বাধিক গােলস্কোরার হিসেবে ‘কালাে হরিণ’কে ছুঁলেন তিনি। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ কোয়ালিফায়ারে ছেত্রী দলের জয়ে ৪টি গােলের অবদান রেখেছেন।

বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল, মেসিকে টপকে দ্বিতীয় স্থানে অধিনায়ক সুনীল। এর আগে ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ বিশ্বকাপ কোয়ালিফায়ারে বিজয়নও দলের জয়ে ৪ গােলের অবদান রেখেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে সােমবার ৬৩ মিনিটে ব্র্যান্ডনের সাজানাে বল থেকে ফাঁকা গােলে বল ঠেলতে ভুল করেন ছেত্রী। ছেত্রীর সহজ সুযােগের অপচয় যখন ফের একবার পয়েন্ট হারানাের ভূকুটি তৈরি করেছিল দলের অন্দরে তখনই জোড়া গোল করে দলকে জয় এনে দিলেন সুনীল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন