পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট আজ বিধানসভায় পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। চলতি বাজেটের মোট আকার ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি টাকা। কৃষি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, অন্নপূর্ণা যোজনা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং নারীকল্যাণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় অঙ্কের বরাদ্দ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নতুন প্রকল্প, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং উন্নয়নমূলক পরিকল্পনার কথাও বাজেট বক্তৃতায় তুলে ধরা হয়েছে।
যাঁরা পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-২৭ PDF Download করতে চান, তাঁরা এই প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে WB Budget 2026-27 Full PDF Download করতে পারবেন। বাজেটের পূর্ণাঙ্গ নথিতে খাতভিত্তিক বরাদ্দ, অন্নপূর্ণা যোজনা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সরকারি প্রকল্পের আর্থিক পরিকল্পনা এবং অর্থমন্ত্রীর সম্পূর্ণ বাজেট বক্তৃতা সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে।

বাজেট ২০২৬-এর গুরুত্বপূর্ণ ঘোষণা এক নজরে
- মোট বাজেটের আকার: ₹৪,৩৮,৭৭৫ কোটি
- কৃষি খাতে বরাদ্দ: ₹৮,৫৬৫.৮৪ কোটি
- কৃষি বিপণনে: ₹৩৬৮.৯৯ কোটি
- প্রাণিসম্পদ উন্নয়নে: ₹১,৪০৪.৪২ কোটি
- অনগ্রসর শ্রেণি উন্নয়নে: ₹২,৫৪৪.৪৮ কোটি
- সুন্দরবন উন্নয়নে: ₹১,২৮০.০৭ কোটি
- উত্তরবঙ্গ উন্নয়নে: ₹১,৮২১.৫২ কোটি
- সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায়: ₹২,১৬৫.৪২ কোটি
- পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে: ₹৫১,৮৩৬.৫৫ কোটি
- শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগে: ₹৩,২৬৬.৫৯ কোটি
- অন্নপূর্ণা যোজনায়: ₹৩৬,০০০ কোটি
- ১২৫ দিনের কাজ প্রকল্পে: ₹১৪,০০০ কোটি
- আবাস যোজনা (গ্রামীণ)-এ: ₹১৩,০০০ কোটি
নারী, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় ঘোষণা
রাজ্যের সরকারি ও সরকারপোষিত কলেজে অধ্যয়নরত অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন ₹৫০,০০০ আর্থিক সহায়তা দেওয়ার নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর জন্য ₹১,০০০ কোটি বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়াও প্রসূতিদের পুষ্টি ও মাতৃসুরক্ষার জন্য প্রধানমন্ত্রী মাত্রুবন্দনা যোজনা-সহ মোট ₹২১,০০০ কোটি বরাদ্দ করা হয়েছে। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা চালিয়ে যেতে ₹৫৫০ কোটি বরাদ্দের ঘোষণা করা হয়েছে।
অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে জোর
- প্রতিটি থানায় জরুরি পরিষেবার জন্য নতুন গাড়ি: ₹১০০ কোটি
- রেজিস্ট্রেশন পরিষেবা আধুনিকীকরণে: ₹৫০ কোটি
- বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনে: ₹৫০ কোটি
- সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে: ₹১০০ কোটি
- হুগলি-ভাগীরথী নদীতে জেটি উন্নয়নে: ₹১০০ কোটি
- বিদ্যুৎ পরিষেবা উন্নয়নে: ₹২০০ কোটি
- সরকারি অফিসে সৌরশক্তি গ্রিড স্থাপনে: ₹১০০ কোটি
- মুড়িগঙ্গা সেতু নির্মাণে: ₹১০০ কোটি
- আদর্শ স্কুল গঠনে: ₹২,১০০ কোটি
ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয়
ঝাড়গ্রামে ₹১৫০ কোটি ব্যয়ে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ₹১০ কোটি বরাদ্দ রাখা হয়েছে।
Download West Bengal Budget 2026 PDF (পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬ PDF Download)
সম্পূর্ণ বাজেট নথি, খাতভিত্তিক বরাদ্দ, নতুন প্রকল্পের বিস্তারিত এবং অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন।
📄 [West Bengal Budget 2026-27 Full PDF Download | West Bengal Budget]
বাজেট সংক্রান্ত আরও তথ্য ও সরকারি নথি দেখতে পশ্চিমবঙ্গ অর্থ দফতরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।



