টলিউডের অচলাবস্থা কাটাতে ১৮ দফার নতুন রূপরেখা নিয়েছে রাজ্য সরকার। টেকনিশিয়ানদের পারিশ্রমিক ও সুরক্ষা থেকে শুটিংয়ের অনুমতি, নতুন ফিল্ম পলিসি এবং ডিজিটাল ডেটাবেস—একাধিক ক্ষেত্রে বদলের পরিকল্পনা।
ফ্ল্যাটের আসবাবপত্রের কাজের বকেয়া টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগ এক কাঠমিস্ত্রির। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের।
প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন। ৭০ বছর বয়সে এসএসকেএম হাসপাতালে মৃত্যু। ‘দামু’ থেকে ‘দেশ’—বাংলা সিনেমায় রেখে গেলেন দীর্ঘ কর্মজীবনের স্মৃতি।
ডান হাতে অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে খবর, শনিবারই ছাড়া পেতে পারেন বর্ষীয়ান অভিনেতা। শুক্রবার তাঁকে দেখতে হাসপাতালে যান শুভেন্দু ও দেব।
রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বিচ্ছেদের জল্পনার মাঝেই ভিডিওবার্তায় নীরবতা ভাঙলেন অভিনেতা। গুজব উড়িয়ে দিয়ে জানালেন, তাঁরা মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে রয়েছেন এবং ব্যক্তিগত জীবনকে সম্মান করার আবেদন করেছেন।